×

শিক্ষা

দিনাজপুরে স্থগিত ৪ পরীক্ষার ফের নতুন সূচি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ০১:০৬ পিএম

দিনাজপুরে স্থগিত ৪ পরীক্ষার ফের নতুন সূচি
দিনাজপুর বোর্ডে প্রশ্নপত্র ফাঁসের জেরে স্থগিত হওয়া চলমান এসএসসি ও সমমানের চার পরীক্ষার নতুন সময় সূচি জানিয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম বিষয়টি জানান। তিনি বলেন, সম্ভাব্য তারিখ আগামী ১০, ১১, ১২ ও ১৩ অক্টোবর। দুপুরের মধ্যেই পরীক্ষার তারিখ ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে দেয়া হবে। অদ্ভুত এক পদ্ধতিতে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় দিনাজপুর বোর্ডের অধীনে কুড়িগ্রাম জেলার একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬টি বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের জেরে ‘অস্বস্তিতে’ পড়েছে শিক্ষা প্রশাসন। এরই মধ্যে প্রশ্নফাঁসে সরাসরি যুক্ত থাকার অভিযোগে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিবসহ তিন শিক্ষকের গ্রেপ্তার হওয়ার খবর কার্যত ‘বজ্রপাতের’ মতো নেমে এসে স্তম্ভিত করেছে শিক্ষামহলকে। দুটি পরীক্ষা নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App