×

আইন-বিচার

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৭:২১ পিএম

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা

ছবি : ফাইল ফটো

গত বছর ১৮ নভেম্বর প্রকাশিত রিভিউ ফল বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে বার কাউন্সিলের প্রথম রিভিউ পরীক্ষায় উত্তীর্ণ হলেও দ্বিতীয় রিভিউতে বাদ পড়া পরীক্ষার্থীদের সরাসরি আইনজীবী তালিকাভুক্তির ভাইভায় অংশ নেওয়ার সুযোগ দিতে আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (১০ জুন) বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় দেন। এ বিষয়ে জারি করা রুল যথাযথ (অ্যাবসলুট) ঘোষণা করেন আদালত। পরীক্ষার্থীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, গত বছর ১৮ নভেম্বর বার কাউন্সিল রিভিউ পরীক্ষার ফল প্রকাশ করে। পরে ২৪ নভেম্বর সেই ফল বাতিল করে প্রতিটি প্রার্থীর লিখিত উত্তরপত্র পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয় এবং দ্বিতীয় রিভিউয়ের ফল প্রকাশ করে তাতে উত্তীর্ণদের ভাইভা নেওয়া হয়। এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ৬৩২ পরীক্ষার্থী রিট করলে উচ্চ আদালত রুল জারি করেন। বুধবার সে রুল যথাযথ ঘোষণা করে আদালত প্রথম রিভিউ ফল বাতিলের সিদ্ধান্ত অবৈধ বলে রায় দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App