×

অপরাধ

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ব্যক্তি আহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৬:৫৩ পিএম

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ব্যক্তি আহত

ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ব্যক্তি আহত হয়েছেন। 

মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১২ নম্বরের ই ব্লকের ৬ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আব্দুল্লাহ (২৫) ও হৃদয় ওরফে গন্ডার (২৩)।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, রাত ১২টার দিকে একটি প্রাইভেটকারে করে কয়েকজন ব্যক্তি এসে ৬ নম্বর রোডের মুখে অবস্থান নেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই গুলির শব্দ শোনা যায়। পরে দুই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় সেখান থেকে নিয়ে যেতে দেখা যায়। পরে জানা যায়, আহত দুজন হলেন আব্দুল্লাহ ও হৃদয় ওরফে গন্ডার।

বুধবার (১০ জুন) বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, স্থানীয়দের মধ্যে এখনও এ ঘটনাকে কেন্দ্র করে আলোচনা চলছে।

কে বা কারা হামলা চালিয়েছে এবং এর পেছনের কারণ কী, তা নিয়ে নানা ধরনের আলোচনা রয়েছে। তবে ঘটনাস্থলে কোনো আলামত পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী রিকশাচালক মো. শামীম বলেন, একটি প্রাইভেটকার এসে ৬ নম্বর রোডের মুখে থামে। গাড়িতে চার-পাঁচজন ব্যক্তি ছিল। কিছু বুঝে ওঠার আগেই গুলির শব্দ শুনতে পাই। পরে সকালে শুনি বায়তুল আযমত জামে মসজিদ ও ৬ নম্বর রোড এলাকায় দুইজন গুলিবিদ্ধ হয়েছে।

স্থানীয়দের দাবি, পল্লবী এলাকায় রুবেল নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার করে আসছেন। আহতরাও তার সঙ্গে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত বলে এলাকায় প্রচলিত রয়েছে। আধিপত্য বিস্তার বা অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে পল্লবী থানার এসআই মো. আনোয়ার বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। কারা এ ঘটনা ঘটিয়েছে এবং কী কারণে ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬৫ বছরের সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা

৬৫ বছরের সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা-ভাই গুরুতর আহত

মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা-ভাই গুরুতর আহত

পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মীর হেলাল

পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: মীর হেলাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App