×

শিক্ষা

এলএমএস প্রবর্তন করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২, ১২:৫০ পিএম

এলএমএস প্রবর্তন করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

ছবি: সংগৃহীত

লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) প্রবর্তন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহে এলএমএস বাস্তবায়নের লক্ষ্যে গত বৃহস্পতিবার চট্টগ্রাম কলেজে ওয়ার্কশপের আয়োজন করা হয়। ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

তিনি বলেন, ‘শিক্ষার প্রধান বাহন ভালো বই। শিক্ষার্থীদের হাতে যদি ভালো পাঠ্যবই তুলে দেয়া যায়, তাহলে নোট-গাইড নির্ভরতা অনেক কমে যাবে। আমাদের ভালো মানের বইয়ের খুবই অভাব রয়েছে।’

বিজ্ঞপ্তিতে উপাচার্য বলেন, ‘কলেজ শিক্ষকরা যদি ভালো বই লেখার উদ্যোগ গ্রহণ করেন, তাদের সব ধরনের সহযোগিতা দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। বই মুদ্রণ, বিপণন থেকে শুরু করে সব দায়িত্ব গ্রহণ করবে বিশ্ববিদ্যালয়। শুধু তাই নয়, কলেজ শিক্ষকদের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের সমান সুযোগ দেয়া হবে। তাদের এককালীন সম্মানী, প্রতিবছর রয়ালিটি দেয়া হবে। ভালো বই রচনায় যদি সময় বেশি লাগে তাতেও কোনো সমস্যা নাই। প্রয়োজনে দুই বছর সময় নিয়ে হলেও ভালো বই রচনায় মনোযোগী হতে হবে। আমরা পাশে থাকব।’

শিক্ষকদের গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘কলা, সায়েন্স, সোশ্যাল সাইন্সসহ সব পর্যায়ে মানসম্পন্ন গবেষণা হওয়া আবশ্যক। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে সব ধরনের পদক্ষেপ গ্রহণে আমরা প্রস্তুত আছি। এলএমএস এর কাজটি যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে প্রয়োজনে সরকারি অর্থায়নও আমরা নিতে পারব।’

চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মুজাহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য-প্রযুুক্তি দপ্তরের পরিচালক মো. মুমিনুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক সুমন চক্রবর্তীসহ চট্টগ্রাম বিভাগের ৫৪টি কলেজের অধ্যক্ষ কর্মশালায় উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্ত নিয়ে ধোঁয়াশা

প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্ত নিয়ে ধোঁয়াশা

পদত্যাগপত্রে যা লিখলেন ভারতের শিক্ষামন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন ভারতের শিক্ষামন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App