ভিপি প্রার্থী নুরুর ওপর ছাত্রলীগের হামলা
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ মার্চ ২০১৯, ০১:০৪ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কোটা সংস্কার আন্দোলনের নেতা ও বাংলাদেশ সাধারণ ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক ভিপি প্রার্থী নুরুল হক নুরুর ওপর হামলা হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে রোকেয়া হলে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।
কোটা আন্দোলনকারীদের দাবি, ছাত্রলীগ কর্মীদের হাতে মারধরের শিকার ও লাঞ্চিত হয়েছেন ভিপি প্রার্থী নুরুল হক নুরু।
জানা যায়, দুপুরে ভিপি প্রার্থী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক শোভন ও জিএস প্রার্থী সাধারণ সম্পাদক গোলাম রব্বানী তাদের নেতাকর্মীদের নিয়ে রোকেয়া হলে যান। এসময় কোটা আন্দোলনের অন্যতম নেতা ও ভিপি প্রার্থী নুরুল হক নুরুও সেখানে যান।
এরপরই ছাত্রলীগের ছেলে ও মেয়ে কর্মীরা তার ওপর হামলা চালায়। পরে তাকে উদ্ধার হাসপাতালে পাঠানো হয়।
