×

খেলা

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১১:৫৫ পিএম

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (১১ জুন) থেকে পর্দা উঠতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের। ফুটবল ইতিহাসের বৃহত্তম এই আসর যৌথভাবে আয়োজন করছে উত্তর আমেরিকার তিন দেশ- যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ১৬টি ভেন্যুতে ৩৯ দিনব্যাপী চলবে মোট ১০৪টি ম্যাচ।

আগামীকাল মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে গ্রুপ পর্বের খেলা। আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের বিশ্বকাপের।

ইতিহাসে প্রথম তিন দেশে সমান্তরাল উদ্বোধনী অনুষ্ঠান

ফিফা বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম তিনটি আয়োজক দেশে সমান্তরালভাবে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে। প্রতিটি অনুষ্ঠান শুরু হবে নিজ নিজ দেশের প্রথম ম্যাচের ৯০ মিনিট আগে। তিনটি ভিন্ন অনুষ্ঠান হলেও একটি অভিন্ন থিমে ফুটবলের মাধ্যমে সীমান্ত পেরিয়ে মানুষকে একত্রিত করার বার্তা দেওয়া হবে।

অনুষ্ঠানগুলোর প্রযোজকের দায়িত্বে আছেন আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের ক্রিয়েটিভ ডিরেক্টর মার্কো বালি। তিনি জানান, প্রতিটি শো আলাদা বৈশিষ্ট্য বহন করলেও সব কটি ফুটবলের ঐক্যের বার্তায় যুক্ত থাকবে। নিজ নিজ সংস্কৃতির ভিজ্যুয়াল পরিচয় তুলে ধরবে আয়োজক দেশগুলো- কানাডা তুলে ধরবে ‘কালচারাল মোজাইক’, মেক্সিকো তাদের ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাডো’ শিল্প আর যুক্তরাষ্ট্রের থিম থাকবে ‘ঝলমলে ও উজ্জ্বল’ কাপ।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘বিশ্বকাপের সূচনা এমন এক মুহূর্ত যা পুরো বিশ্ব একসঙ্গে ভাগ করে নেয়। মেক্সিকো সিটি থেকে টরন্টো ও লস অ্যাঞ্জেলেস পর্যন্ত এই আয়োজন হবে সংগীত, সংস্কৃতি ও ফুটবলের এক অভিন্ন উদ্যাপন।’

তিন দেশের উদ্বোধনী আয়োজন

মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকায় (১১ জুন) উদ্বোধনী অনুষ্ঠানে স্বদেশীয় সংস্কৃতি, আধুনিক লোকশিল্প ও ‘পাপেল পিকাডো’ প্রদর্শিত হবে। এতে পারফর্ম করবেন শাকিরা, জে বালভিন, মানা, লিলা ডাউনসহ আরও অনেকে।

পরদিন ১২ জুন কানাডার টরন্টো স্টেডিয়ামে দেশটির সাংস্কৃতিক বৈচিত্র্য ও মিশ্রণ ফুটিয়ে তোলা হবে। মঞ্চে থাকবেন আলানিস মরিসেট, মাইকেল বুবলে, এলেসিয়া কারা, জেসি রেইজস, নোরা ফাতেহি ও সঞ্জয় প্রমুখ। একইদিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বিশাল ভিজ্যুয়াল শোতে পারফর্ম করবেন কেটি পেরি, ফিউচার, আনিতা, এলএলএ ও রেমার মতো শিল্পীরা।

মেক্সিকো সিটির অনুষ্ঠান চলবে প্রায় ১৬ মিনিট ৩০ সেকেন্ড, আর টরন্টো ও লস অ্যাঞ্জেলেসের আয়োজন থাকবে প্রায় ১৩ মিনিটের। প্রতিটি উদ্বোধনী পর্ব শেষেই খেলোয়াড়দের ওয়ার্ম-আপ, প্রি-ম্যাচ আনুষ্ঠানিকতা ও কিক-অফ সম্পন্ন হবে।

টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App