×

শিক্ষা

রবিবার থেকে জবিতে স্বশরীরে ক্লাস-পরীক্ষা

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ০৩:১৮ পিএম

রবিবার থেকে জবিতে স্বশরীরে ক্লাস-পরীক্ষা

ছবি: সংগৃহীত

আগামী রবিবার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে ক্লাস-পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সপ্তাহে চারদিন স্বশরীরে ক্লাস-পরীক্ষা হবে। একদিন অনলাইনে ক্লাস হবে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড.আইনুল ইসলাম। 

তিনি বলেন, আশা করা হচ্ছে আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা কমে আসবে। অনেক বিভাগের পরীক্ষা থেমে আছে। শিক্ষার্থীদের সেশনজট রোধে সপ্তাহে চার দিন স্বশরীরে ক্লাস ও পরীক্ষা হবে। তবে মঙ্গলবার অনলাইনে ক্লাস হবে। 

আরো পড়ুন: ৪৬ তম বিসিএসের প্রিলি পরীক্ষা সম্পন্ন

এছাড়া শিক্ষার্থীদের সুবিধার্থে অফিস টাইম কমিয়ে আনা হয়েছে বলে জানান তিনি। রেজিস্ট্রার বলেন, স্বশরীরে ক্লাস পরীক্ষার দিনে অফিস সময় সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত করা হয়েছে। এবং যেসব বিভাগে শীততাপ নিয়ন্ত্রিত নয় সেব বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা নিতে হলে শীততাপ নিয়ন্ত্রিত ক্লাস রুম আছে এমন বিভাগের সঙ্গে সমন্বয় করে ওই বিভাগে পরীক্ষা নিতে বিভাগীয় চেয়ারম্যানদের নির্দেশ দেয়া হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠক স্থগিত পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App