×

শিক্ষা

ভর্তি পরীক্ষার প্রশ্নে ‘বৈষম্যবিরোধী, খালেদা জিয়া, ড. ইউনূস, আবু সাঈদ, ফ্যাসিস্টের পতন’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৭:২২ পিএম

ভর্তি পরীক্ষার প্রশ্নে ‘বৈষম্যবিরোধী, খালেদা জিয়া, ড. ইউনূস, আবু সাঈদ, ফ্যাসিস্টের পতন’

ছবি: সংগৃহীত

‘বৈষম্যবিরোধী’, বেগম খালেদা জিয়ার দেশের প্রথম ফ্লাইওভার উদ্বোধন, ড. মুহাম্মদ ইউনূসের তিন শূন্য তত্ত্ব, আবু সাঈদের স্মরণে উন্নত মমশির শিল্পকর্ম, তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত বিষয়াদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নে স্থান পেয়েছে। 

শনিবার (২৫ জানুয়ারি) দেশব্যাপী ৮টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট এক লাখ ২৫ হাজার ৫০০ শিক্ষার্থী আবেদন করেছেন এবং প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৪৩ জন শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষায় ৫ আগস্ট ফ্যাসিস্ট রেজিম পতনের একটি বর্ণনা নিয়ে লিখিত অংশে একটি অনুচ্ছেদ অনুবাদও এসেছে।  

ভর্তি পরীক্ষার বহুনির্বাচনি অভীক্ষা (এমসিকিউ) বাংলা অংশে এসেছে, ‘বৈষম্যবিরোধী- শব্দটি যে সমাসে নিষ্পন্ন’, সাধারণ জ্ঞান অংশে এসেছে- ‘ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে? অপশনে ছিল জিয়াউর রহমান, হুসেইন মুহাম্মদ এরশাদ, বেগম খালেদা জিয়া, বিচারপতি সাহাবুদ্দীন আহমদ’; ঢাকার প্রথম ফ্লাইওভার মহাখালী ফ্লাইওভার- এটি ২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া উদ্বোধন করেন।

আরো প্রশ্ন এসেছে- ‘তিন শূন্যের অন্তর্ভূক্ত নয় কোনটি? অপশনে ছিল ‘শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য ক্ষুধা’। ড. মুহাম্মদ ইউনূস তিন শূন্যের তত্ত্বের প্রবক্তা; এখানে তিন শূন্য হলো শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য নেট কার্বন নির্গমন।

আরেকটি প্রশ্নে এসেছে, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম-অপশনে ছিল ‘উন্নত মমশির, অকুতোভয়, বিদ্রোহী, দূরন্ত’; আবু সাঈদের স্মরণে নির্মিত শিল্পকর্মটি হলো উন্নত মমশির, বিশিষ্ট শিল্পী শহীদ কবির এটি আঁকেন।

সাধারণ জ্ঞান অংশে আরেকটি প্রশ্ন এসেছে- ‘বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে?’, ২০১১ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে করা পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। সম্প্রতি এটি পুনর্বহাল করেছে হাইকোর্ট।

এ ছাড়াও এমসিকিউ এসেছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে কতজন নারী রয়েছেন, ২৫তম প্রধান বিচারপতি কে? উত্তর বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। প্রশ্ন এসেছে মুক্তিযুদ্ধ নিয়ে; ‘মুক্তিযুদ্ধে নৌবাহিনী কোন সেক্টরের অধীনে যুদ্ধ করেছে?’ আরেকটি প্রশ্ন এসেছে- ‘কোন ক্ষুদ্র নৃ গোষ্ঠী মুসলিম?’ উত্তর হলো-পাঙন।  

লিখিত অংশে একটি ইংরেজি অনুচ্ছেদ বাংলায় অনুবাদ করতে বলা হয়েছে। অনুচ্ছেদটি ৫ আগস্টের ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের বর্ণনা নিয়ে। এতে ইংরেজিতে উল্লেখ করা হয়, ‘শেষ বিকেলে, ঢাকার সড়কে মানুষের ঢল নামে; তারা ছিলেন উৎফুল্ল। কেউ পরিবারের সঙ্গে; কেউ বন্ধুদের সঙ্গে। তারা ঢাক-ঢোল বাজিয়ে স্লোগান দিতে থাকেন এবং স্বৈরশাসককে দুয়োধ্বনি দিতে থাকেন। এটি ছিল ছাত্রদের বিজয়, জনগণের বিজয়! দীর্ঘ সময় পর ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি পেয়ে জনগণ উল্লসিত।’

এ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ বলেন, সুষ্ঠুভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোনো রকম কোনো অভিযোগ আমরা পাইনি।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের কোটার যৌক্তিক সংস্কার আনা হয়েছে। আমরা শুধু মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা রেখেছি। নাতি-নাতনিদের কোটা বাদ দেয়া হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App