×

শিক্ষা

কোরআন শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৫:৫২ পিএম

কোরআন শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের (বাকুশি) ২৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৯৭.৯৬ শতাংশ।

রোববার (৮মার্চ) রাজধানীর পল্টনে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দপ্তরে ফলাফল প্রকাশ করা হয়।

এ সময় বোর্ডের চেয়ারম্যান মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাইয়ের হাতে ২৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল তুলে দেন পরীক্ষা নিয়ন্ত্রক (শাবান সেশন) মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী। এ বছর কোরআন শিক্ষা বোর্ডের অধীনে ৩৩৮টি কেন্দ্রে ৮০০টি মাদরাসার ১৯৪৫৫জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

আরো পড়ুন: সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা

মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, 'আব্বাজান রহমতুল্লাহের স্বপ্ন ছিল ৬৮ হাজার গ্রামে ৬৮ হাজার কোরআনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা। চরমোনাইকে কেন্দ্র করে এর কার্যক্রম শুরু করা হয়েছে। আলহামদুলিল্লাহ ২০২৬ পর্যন্ত সারাদেশে কোরআন শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১০ হাজার প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। তার মধ্যে এ বছর ৮০০টি মাদরাসা কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আরও যেসব প্রতিষ্ঠান রয়েছে, তাদেরও বোর্ড পরীক্ষায় অংশ নেয়ার জন্য আহ্বান জানাবো।'

এ সময় তিনি দেশের সকল মাদরাসার মুহতামিম, নাযিম ও দায়িত্বশীলদের বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সাথে যুক্ত হয়ে বোর্ডের সিলেবাস বাস্তবায়ন ও পরীক্ষায় অংশগ্রহণ করার আহ্বান জানান।

বিশেষ করে চরমোনাইয়ের মুরিদ, 'মুহিবব্বিন ও বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলদের বাকুশি বোর্ডের কার্যক্রমের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানান বোর্ডের চেয়ারম্যান মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।'

যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ মুজিবুর রহমান কালিশুরী বলেন, 'বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও আমরা পরীক্ষার ফল প্রকাশ করতে পেরেছি, এ জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি।'

পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী বলেন, বোর্ডের প্রশিক্ষক, পরিদর্শকসহ বোর্ডের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা। ২৪তম কেন্দ্রীয় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবাই সর্বোচ্চ চেষ্টা করেছেন। 

আরো পড়ুন: উপবৃত্তির টাকা বিতরণে নতুন নিয়ম

বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল গিয়াস উদ্দিন খান, বোর্ডের যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান কালিশুরী, উপ-মহাপরিচালক (প্রশাসন ও এস্টেট) মুহাম্মাদ শামসুদদোহা তালুকদার, উপ-মহাপরিচালক (প্রশিক্ষণ) আবদুস সাত্তার হামীদি, উপ পরিচালক (পরীক্ষা ) মঈনুদ্দীন খান তানভির প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App