×

শিক্ষা

পহেলা বৈশাখে ঢাবিতে প্রবেশে কড়াকড়ি নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৫:০০ পিএম

পহেলা বৈশাখে ঢাবিতে প্রবেশে কড়াকড়ি নির্দেশনা

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলা নববর্ষ বরণের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। জমকালো আয়োজনকে কেন্দ্র করে আজ রাত থেকেই ক্যাম্পাস এলাকায় যানবাহন চলাচলে কঠোর বিধিনিষেধ কার্যকর হচ্ছে।

পহেলা বৈশাখ উদযাপন নির্বিঘ্ন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জারি হয়েছে বিশেষ নির্দেশনা। রোববার (১২ এপ্রিল) প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাসে প্রবেশ ও চলাচলে এসব নির্দেশনা মেনে চলতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

আরো পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির

বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা স্বাক্ষরিত এই নির্দেশনা অনুযায়ী, সোমবার (১৩ এপ্রিল) রাত ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি প্রবেশপথ—শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং ও উদয়ন স্কুল—সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। এর মধ্যে ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে শাহবাগ ও নীলক্ষেত এবং দুপুর ১২টার পর দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং ও উদয়ন স্কুল প্রবেশপথ পুনরায় উন্মুক্ত করা হবে।

তবে বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্রধারী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে নীলক্ষেত ছাড়াও উদয়ন স্কুলের সামনের পথ দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। একইসঙ্গে স্টিকারযুক্ত যানবাহন কেবল নীলক্ষেত ও উদয়ন স্কুলের দিক দিয়ে প্রবেশের অনুমতি পাবে।

এ ছাড়া অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন এ সময়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

নববর্ষের দিন ১৪ এপ্রিল বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় পুনরায় জনসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এ সময় বহিরাগতরা শুধু ক্যাম্পাস থেকে বের হতে পারবেন, প্রবেশ করতে পারবেন না। এ নির্দেশনা রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।

উৎসবমুখর নববর্ষ উদযাপনের মধ্যেও নিরাপত্তা ও শৃঙ্খলায় জোর দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। এ জন্য সবার পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং ১৪ এপ্রিল বিকেল ৫টার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

বিবাহ-তালাক নিবন্ধন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আইনমন্ত্রী

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

শেষ ধাপে নতুন পে-স্কেল

শেষ ধাপে নতুন পে-স্কেল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App