×

শিক্ষা

প্রাথমিকের শিক্ষকদের জন্য কড়া সতর্কবার্তা দিয়েছে শিক্ষা অধিদপ্তর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ১০:৫৫ এএম

প্রাথমিকের শিক্ষকদের জন্য কড়া সতর্কবার্তা দিয়েছে শিক্ষা অধিদপ্তর

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সতর্ক করা হয়েছে এবং নেতিবাচক পোস্টদাতা শিক্ষকদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (১২ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। একই সঙ্গে এ ধরনের পোস্টদাতা শিক্ষকদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার, সরকারি দফতর ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য, কটূক্তি ও অপপ্রচারমূলক পোস্ট করছেন বা সেগুলো শেয়ার করছেন। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

অধিদফতর জানায়, সরকারি প্রতিষ্ঠানের বেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের প্রণীত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ সব সরকারি কর্মচারীর জন্য বাধ্যতামূলকভাবে প্রযোজ্য।

এতে আরও বলা হয়, এ নির্দেশিকা লঙ্ঘন সরকারি চাকরি বিধির সুস্পষ্ট পরিপন্থি এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী এটি অসদাচরণ হিসেবে গণ্য হবে।

যেসব শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কটূক্তি, অপপ্রচার বা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন, তাদের চিহ্নিত করে জরুরি ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে নেয়া পদক্ষেপ সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশও দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App