×

শিক্ষা

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৪:৪৬ পিএম

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে এ নির্দেশনা দেওয়া হয়।

সোমবার (২০ জুলাই) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ।

আরো পড়ুন: সোমবার প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং আহ্বান করা যাচ্ছে। আগামী ২৮ জুলাই এর মধ্যে এগুলো তৈরি করে [email protected] মেইলে প্রেরণ করতে বলা হয়েছে। লোগো পিএনজি, জেপিজি এবং জেপিইজি ফরমেটে প্রেরণ করতে হবে। রিলস তৈরি করে উল্লিখিত ই-মেইলে লিংক প্রেরণ করতে হবে।

আরো পড়ুন: পাঠ্যক্রমে বড় পরিবর্তন আনছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রিলস অবশ্যই শিক্ষার্থীদের (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের) ফুটবল খেলা সম্পর্কিত হতে হবে। থিম সং তৈরি করে ওয়ার্ড ও পিডিএফ ফরমেটে ই-মেইলে পাঠাতে হবে। মাসকট তৈরি করে ই-মেইলে পাঠাতে হবে। স্লোগানও ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, উপরোল্লিখিত তথ্য প্রেরণের সঙ্গে একটি সচল মোবাইল নম্বরসহ যোগাযোগের ঠিকানা প্রেরণ করতে হবে। লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং তৈরি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদেরকে প্রধানমন্ত্রী পুরস্কৃত করবেন। ইতিমধ্যে যারা লোগো, রিলস ও থিম সং প্রেরণ করেছেন তাদের নতুন করে পাঠানোর প্রয়োজন নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সর্বজনীন পেনশনে বড় টার্গেট, আওতায় আসবে কারা

সর্বজনীন পেনশনে বড় টার্গেট, আওতায় আসবে কারা

যুক্তরাষ্ট্র থেকে যে কারণে স্বর্ণ সরাচ্ছে ইউরোপের দেশগুলো

যুক্তরাষ্ট্র থেকে যে কারণে স্বর্ণ সরাচ্ছে ইউরোপের দেশগুলো

পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করে শ্বশুর, অতঃপর...

পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করে শ্বশুর, অতঃপর...

গ্যাস সংকট মোকাবিলায় বিএনপির পরিকল্পনা রয়েছে: শামা ওবায়েদ

গ্যাস সংকট মোকাবিলায় বিএনপির পরিকল্পনা রয়েছে: শামা ওবায়েদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App