×

শিক্ষা

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

ছবি : সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএমএস) অন্তর্ভুক্তি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি বিভাগের আওতাধীন সব দপ্তর ও সংস্থায় পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং এর অধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেড পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তথ্য জিইএমএসে অন্তর্ভুক্ত করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে একই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি আধাসরকারি চিঠি (ডিও লেটার) পাঠান জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আসাদুজ্জামান খান।

ওই চিঠির সূত্র উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আওতাধীন সব দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। এর ফলে মাউশির অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তথ্য জিইএমএসে অন্তর্ভুক্তির প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আট বিভাগেই বজ্রবৃষ্টির আভাস

আট বিভাগেই বজ্রবৃষ্টির আভাস

সংবিধানে ইমান, নামাজ কায়েম ও রাষ্ট্রীয়ভাবে জাকাত চালুর দাবি

সংবিধানে ইমান, নামাজ কায়েম ও রাষ্ট্রীয়ভাবে জাকাত চালুর দাবি

মেয়েকে হত্যা করে সাজানো হয় দুর্ঘটনার নাটক, অতঃপর...

মেয়েকে হত্যা করে সাজানো হয় দুর্ঘটনার নাটক, অতঃপর...

ছবি ছাড়া এনআইডি দেওয়ার সুযোগ নেই, রুল খারিজ

ছবি ছাড়া এনআইডি দেওয়ার সুযোগ নেই, রুল খারিজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App