×

বিনোদন

কুসুম রূপে জয়া আহসান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩৯ পিএম

কুসুম রূপে জয়া আহসান

জয়া আহসান

কুসুম রূপে জয়া আহসান
কুসুম রূপে জয়া আহসান

প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের 'পুতুলনাচের ইতিকথা' নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা। বুধবার থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার নেপালগঞ্জে এই সিনেমার কুসুমরূপে ধরা দিয়েছেন জয়া আহসান।

এরই অংশ হিসেবে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে 'কুসুম' চরিত্রের লুক প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ব্লাউজহীন একপ্যাঁচে শাড়ির সঙ্গে গামছায় প্যাঁচানো চুল, হাতে শাঁখা-পলা নিয়ে '৩০-এর দশকের শেষ সময়ের চরিত্রটি ধারণ করেছেন জয়া।

'পুতুলনাচের ইতিকথা' পরিচালনা করছেন পশ্চিমবঙ্গের সুমন মুখোপাধ্যায়। সিনেমায় আরও অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়, পরমব্রত, অনন্যা। তারাও নিজেদের চরিত্রের লুক প্রকাশ করেছেন।

জয়া আহসান বলেন, মানিক বন্দ্যোপাধ্যায়ের 'পুতুলনাচের ইতিকথা'র অন্যতম প্রধান চরিত্র কুসুম। যে কোনো অভিনেত্রীর জন্য স্বপ্নের এক চরিত্র। উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি চিত্রনাট্যও দারুণ হয়েছে।

সবাই নিজেদের জায়গা থেকে সেরাটা দেয়ার চেষ্টা করছি। টানা ২৫ দিন সিনেমার দৃশ্যধারণ হবে। আশা করছি সব মিলিয়ে ভালো হবে। 'পুতুলনাচের ইতিকথা' ছাড়াও জয়া ব্যস্ত বঙ্গভঙ্গের গল্প নিয়ে নির্মিত 'কালান্তর' সিনেমার কাজ নিয়ে। শিগগিরই ঝাড়খণ্ডে 'কালান্তর'-এর দ্বিতীয় ধাপের দৃশ্যধারণে অংশ নেবেন এই অভিনেত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠক স্থগিত পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App