×

বিনোদন

বড় বেকায়দায় পড়লেন শ্রাবন্তী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২২, ০৮:৪৪ পিএম

বড় বেকায়দায় পড়লেন শ্রাবন্তী

শ্রাবন্তীর সেই ভাইরাল ছবি

বড় বেকায়দায় পড়লেন শ্রাবন্তী

বন্যপ্রাণীকে শিকলে বেঁধে ভালবাসার যে এই ফল ফলবে, দুঃস্বপ্নেও টের পাননি শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বেজির গলায় শিকল পরিয়ে আদর। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস। আপাতত বন অধিদফতরের লাগাতার জেরার সম্মুখীন তিনি। ১৫ জানুয়ারি এ বিষয়ে প্রথম তাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায় বন্যপ্রাণ বিরোধী অপরাধ নিয়ন্ত্রণ শাখা। সোমবার তিনি প্রথম পা রাখেন অরণ্য ভবনে। বন অধিদফতর সূত্রে খবর, এই একদিনেই বিষয়টির নিষ্পত্তি হয়নি। মঙ্গলবার ফের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় তাকে। শ্রাবন্তীকে অধিদফতরের কর্মকর্তাদের মুখোমুখি হতে হয়। নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার দাবি, পুরো ঘটনা প্রকাশ্যে না আসা পর্যন্ত শ্রাবন্তীকে দফায় দফায় ডেকে পাঠানো হবে। খবর আনন্দবাজার পত্রিকার।

জিজ্ঞাসাবাদ থেকে কী তথ্য উঠে এসেছে? দফতর সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, শ্রাবন্তী না বুঝেই ব্যাপারটি ঘটিয়ে ফেলেছেন। বেআইনি ভাবে তিনি কোনও বন্যপ্রাণী বাড়িতে লুকিয়ে রাখেননি বা পুষছেন না। শ্যুটিংয়ের জন্যই গলায় শিকল জড়ানো বেজি তার হাতে পৌঁছোয়। ছোট্টখাট্টো প্রাণীটিকে তার ভীষণ ভাল লেগে যায়। তিনি বেজির সঙ্গে ছবি তুলে ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে হইহই করে ওঠেন পশুপ্রেমীরা। তাদের দাবি, এই ধরণের অমানবিক আচরণ কী করে সমর্থন করলেন শ্রাবন্তী?

আপাতত প্রশ্ন, প্রাণীটি কী করে অভিনেত্রীর হাতে এসে পৌঁছাল? তা জানার চেষ্টায় অধিদফতর। যত দিন সদুত্তর না মিলছে, তত দিন অধিদফতর ডাকবে শ্রাবন্তীকে। তাকেও হাজিরা দিতে হবে। জানা গেছে, সম্ভবত শ্রাবন্তীর কোনও গাড়ির চালকের মারফত বেজিটি তার হাতে এসে পৌঁছায়। যদি অভিনেত্রীর সঙ্গে অপরাধের কোনও প্রত্যক্ষ যোগ না থাকে তা হলেও কি শাস্তি পাবেন তিনি? এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ অধিদফতর। বক্তব্য, আগে প্রকৃত সত্য প্রকাশ্যে আসুক। তার পর বিবেচ্য, কী হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হলে, না মেনে উপায় থাকবে না ইসরায়েলের

ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হলে, না মেনে উপায় থাকবে না ইসরায়েলের

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App