×

বিনোদন

'ছুটির ঘণ্টা' ছবির পরিচালক আজিজুর রহমান আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২২, ১২:৪৭ এএম

'ছুটির ঘণ্টা' ছবির পরিচালক আজিজুর রহমান আর নেই

ছবি: সংগৃহীত

'ছুটির ঘণ্টা' ছবির পরিচালক আজিজুর রহমান আর নেই
'ছুটির ঘণ্টা' ছবির পরিচালক আজিজুর রহমান আর নেই

দেশের আলোচিত ও ব্যবসা সফল ছবি 'ছুটির ঘণ্টা' এর পরিচালক আজিজুর রহমান মারা গেছেন। তার বয়স হয়েছিলো ৮৪ বছর। তার মৃত্যুর খবর পরিচালকের মেয়ে আলিয়া রহমান বিন্দির বরাতে দিয়ে পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান জানান।

সোহান বলেন, সোমবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে কানাডার টরেন্টোতে মারা গেছেন প্রখ্যাত পরিচালক আজিজুর রহমান। দীর্ঘদিন ধরেই ফুসফুসের সমস্যা ভোগছিলেন। গত বছরের ফেব্রুয়ারিতে ফুসফুসে পানি চলে আসায় কানাডার টরেন্টোর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান দেশের একজন গুণী নির্মাতা। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য ছিলেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এই সমিতি।

প্রখ্যাত পরিচালক এহতেশামের সহকারী হিসেবে তিনি চলচ্চিত্রে কর্মজীবন শুরু করেন ১৯৫৮ সালে। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র লোককাহিনী নির্ভর ‘সাইফুল মুল্ক্ বদিউজ্জামাল’ মুক্তি পায় ১৯৬৭। এরপর তিনি উপহার দিয়েছেন অশিক্ষিত (১৯৭৮), মাটির ঘর (১৯৭৯), ছুটির ঘণ্টা’র (১৯৮০) মতো কালজয়ী সিনেমাগুলো। দীর্ঘ ক্যারিয়ারে তার ৫৪টি চলচ্চিত্রের মধ্যে আরও উল্লেখ করা যায় জনতা এক্সপ্রেস, সাম্পানওয়ালা, ডাক্তার বাড়ি, গরমিল ও সমাধান ইত্যাদি ছবিগুলোর নাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভূমধ্যসাগরে ২৬৭ আরোহী নিয়ে ডুবল ফেরি

ভূমধ্যসাগরে ২৬৭ আরোহী নিয়ে ডুবল ফেরি

রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে নারীসহ গুলিবিদ্ধ ৩

রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে নারীসহ গুলিবিদ্ধ ৩

থার্ড টার্মিনাল চালু করতে কত কোটি টাকা লাগবে, জানালেন বিমানমন্ত্রী

থার্ড টার্মিনাল চালু করতে কত কোটি টাকা লাগবে, জানালেন বিমানমন্ত্রী

৬ বছর ধরে বিধবার ভাতা তুলছেন বিএনপি নেতা

ভুক্তভোগীর অভিযোগ ৬ বছর ধরে বিধবার ভাতা তুলছেন বিএনপি নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App