×

বিনোদন

‘যা ছিল পেটে, তা এখন বাইরে’, মা হলেন কৌতুকশিল্পী ভারতী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২২, ০৩:৩১ পিএম

‘যা ছিল পেটে, তা এখন বাইরে’, মা হলেন কৌতুকশিল্পী ভারতী

ভারতী সিংহ

পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ভারতী সিংহ। রবিবারই স্বামী হর্ষ লিম্বাচিয়া ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে সুখবর দিয়েছিলেন। ভারতী তখনও হাসপাতালের শয্যায়। কিন্তু ‘লাফটার কুইন’ বা ‘হাসির রানি’ বলে কথা, মানুষকে আনন্দ দিতে এক দিনের মধ্যেই হাজির হলেন ভক্তদের সামনে। মাধ্যম, ইনস্টাগ্রাম।

অন্তঃসত্ত্বা থাকাকালীন একটি ছবি পোস্ট করলেন ভারতী। সঙ্গে লিখলেন, ‘যা ছিল পেটে, তা এখন বাইরে চলে এসেছে। ছেলে হয়েছে।’ তার এই মন্তব্য পড়ে মজা পেয়েছেন ভারতী-ভক্তরা। খবর আনন্দবাজার পত্রিকার।

মা হওয়ার পরের দিন থেকেই তার অনুরাগীদের কাছাকাছি চলে এলেন তিনি। মা হওয়ার প্রাক-মুহূর্তেও সারা ভারতকে হাসিয়েছেন। বাড়ি বসে নয়, নিয়ম করে সময় মেনে সেটে ক্যামেরার সামনে দাঁড়িয়ে। সঞ্চালনা করেছেন রিয়্যালিটি শো ‘হুনারবাজ, দেশ কি শান’-এর। সহ-সঞ্চালক ছিলেন স্বামী হর্ষ। শুধু তা-ই নয়, আরও একটি রিয়্যালিটি শো-এর শ্যুটিং করেছেন তিনি।

‘হুনারবাজ, দেশ কি শান’-এর মঞ্চেই নিয়ম মেনে, ঘটা করে সাধ খাওয়ানো হয়েছিল কৌতুকশিল্পী-সঞ্চালককে। অনুষ্ঠানের তিন বিচারক করণ জোহর, মিঠুন চক্রবর্তী এবং পরিণীতি চোপড়া সাধের দায়িত্ব নিয়েছিলেন। ভারতবাসী সরাসরি তার সাধের অনুষ্ঠানের সাক্ষী ছিলেন।

গত ডিসেম্বর মাসে একটি ভিডিওর মাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন ভারতী। হর্ষের সঙ্গে চার বছরের দাম্পত্যের পরে তাদের পরিবারে নতুন সদস্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App