×

বিনোদন

বিরসার প্রধান নারী চরিত্রে জয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০১৮, ১১:০৩ এএম

বিরসার প্রধান নারী চরিত্রে জয়া
বিরসার প্রধান নারী চরিত্রে জয়া
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশের পাশাপাশি কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতেও শক্ত অবস্থান গড়ছেন এ অভিনেত্রী। শুধু তাই নয় ওপার বাংলায় এখন জনপ্রিয় মুখ জয়া। টলিউড নির্মাতা বিরসা দাশগুপ্ত নির্মাণ করছেন তার পরবর্তী সিনেমা। তারকাবহুল এ সিনেমায় অভিনয়ের জন্য সম্মতি জানিয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, প্রিয়াংকা সরকার ও সোহিনী সরকার। সিনেমাটির অন্যতম প্রধান নারী চরিত্রের জন্য একজন অভিনেত্রী খুঁজছেন বিরসা। সম্প্রতি গুঞ্জন উঠেছিল, এই চরিত্রে অভিনয় করবেন তনুশ্রী চক্রবর্তী, এজন্য তিনি চুক্তিবদ্ধও হয়েছেন। এবার শোনা যাচ্ছে, তনুশ্রী নয় এ চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘এ বিষয়ে জয়া আহসানের সঙ্গে কথা হয়েছে। কিন্তু জয়া এখনো চূড়ান্ত সম্মতি জানাননি। সব কিছু ঠিক থাকলে জয়া আহসান এ সিনেমাটির অংশ হবেন।’ এ ছাড়াও জয়ার হাতে রয়েছে পাঁচটি সিনেমা। এ সিনেমাগুলো হলো সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘পুত্র’, মাকসুদ হোসেন পরিচালিত ‘দেবী’, মাহমুদ দিদার পরিচালিত‘বিউটি সার্কাস’, সামুরাই মারুফ পরিচালিত ‘মেসিডোনা’ এবং কলকাতার নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত ‘কণ্ঠ’ সিনেমাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App