×

বিনোদন

সুশান্তকে নেশার জগতে আনেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ০১:৩১ পিএম

সুশান্তকে নেশার জগতে আনেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী!

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ফাইল ছবি

সুশান্তকে নেশার জগতে আনেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী!

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী একাধিকবার গাঁজা কিনে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে দিতেন। এমন চাঞ্চল্যকর দাবি করেছে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।

গত মাসে মুম্বাইয়ের বিশেষ আদালতে জমা দেয়া খসড়া প্রতিবেদনে এই দাবি করা হয়। খবর হিন্দুস্তান টাইমসের।

ওই খসড়া প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত একে অপরের সঙ্গে অথবা গ্রুপে তারা যোগাযোগ রেখেছিলেন। এ সময় গাঁজা সংগ্রহ, বণ্টন ও বিক্রি করা হতো বলিউডের হাই প্রোফাইল পার্টিতে।

আরও বলা হয়ম অভিযুক্ত রিয়া চক্রবর্তী মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন এবং নিজেও মাদক সেবন করতেন। কোনো ধরনের নিবন্ধন কিংবা অনুমোদন ছাড়াই মাদক নিতেন তিনি। এই অভিযোগ এনডিপিএস অ্যাক্টের ২৭, ২৭ (এ), ২৮, ২৯ ধারা অনুযায়ী আদালতে উত্থাপন করা হয়েছে।

মাদক চোরাচালানকারীদের সঙ্গে শুধু রিয়া একাই জড়িত নন, তার ভাই সৌভিকও এতে জড়িত রয়েছেন বলে দাবি করছেন গোয়েন্দারা। সৌভিকও এসব মাদক সেবন করতেন এবং সুশান্তের হাতে তুলে দিতেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন নিজ বাসভবন বান্দ্রায় ঝুলন্ত অবস্থায় বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মরদেহ উদ্ধার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App