×

বিনোদন

খান ও বচ্চন পরিবারে নতুন রসায়ন, নৈশভোজ সুহানা-অগস্ত্যর!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২২, ১০:২৩ এএম

খান ও বচ্চন পরিবারে নতুন রসায়ন, নৈশভোজ সুহানা-অগস্ত্যর!

সুহানা এবং অগস্ত্য

খান ও বচ্চন পরিবারে নতুন রসায়ন, নৈশভোজ সুহানা-অগস্ত্যর!

জোয়া আখতারের ছবিতে হাতেখড়ি হচ্ছে শাহরুখ খানের মেয়ে সুহানা খান, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দসহ একাধিক তারকা সন্তানের। জনপ্রিয় আমেরিকান কমিক স্ট্রিপ আর্চির দেশীয় পর্দা-সংস্করণ ‘দ্য আর্চিজ’ নেটফ্লিক্সে মুক্তি পাবে।

একে তো তারকা মা-বাবা। সঙ্গে আবার বলিউডে অভিষেক। সুতরাং শহরের যে কোণাতেই তারা থাকুন না কেন, পাপারৎজির ক্যামেরা তাঁদের ফ্রেমবন্দি করতে ছাড়ে না। খবর আনন্দবাজার পত্রিকার।

এই তো দুদিন আগে সহ-অভিনেতা অগস্ত্যর সঙ্গেই বেরিয়েছিলেন কফি খেতে তাদের একসঙ্গে দেখেই শুরু ক্যামেরার ঝলকানি। সঙ্গে অবশ্য ছিলেন অগস্ত্যর মা শ্বেতা বচ্চন নন্দও।

বান্দ্রার এক রেস্তোরাঁয় খেতে গেছিলেন তারা। কালো টপ আর নীল জিন্সে সুহানা যেন ঠিক পাশের বাড়ির মেয়েটি। ছোট থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন তার। সেই অনুযায়ী বিদেশে পড়াশোনাও করে এসেছেন সুহানা।

অবশেষে সেই স্বপ্নই সত্যি হতে চলেছে। নিজেকে এখন শুধুই পর্দায় দেখার অপেক্ষা। এই ছবিতে সুহানা, অগস্ত্য ছাড়াও দেখা যাবে বনি কপুরের ছোট মেয়ে খুশি কপুরকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App