×

বিনোদন

‘হাওয়া’ সিনেমার পরিচালকের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২২, ১১:২৯ এএম

‘হাওয়া’ সিনেমার পরিচালকের বিরুদ্ধে মামলা

‘হাওয়া’ সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমন

সম্প্রতি মুক্তি পাওয়া আলোচিত ‘হাওয়া’ সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে ঢাকার আদালতে একটি মামলার আবেদন করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএস) আদালতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নারগিস সুলতানা বাদী হয়ে এই মামলার আবেদন করেন।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম কুমার মল্লিক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার মামলার আবেদন জমা দেয়া হয়েছে। ‘হাওয়া’ সিনেমায় শালিক নিয়ে দেখানো বিতর্কিত দৃশ্য নিয়ে এই মামলা হয়েছে। মামলার শুনানি পরবর্তী কর্মদিবসে হবে।

এর আগে, গত ২৯ জুলাই ‘হাওয়া’ সিনেমা (আইএমডিবি রেটিং- ৯.২/১০) মুক্তি পায়। মুক্তির পর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত চলচ্চিত্রটির পর্যালোচনায় জানা যায়, এই চলচ্চিত্রে একটি শালিক পাখিকে হত্যা করে চিবিয়ে খেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এ বিষয়েই মামলার আবেদন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

চলছে পে-স্কেলের আইনি যাচাই, শিগগিরই গেজেট

চলছে পে-স্কেলের আইনি যাচাই, শিগগিরই গেজেট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App