×

বিনোদন

গণমাধ্যমকে কড়া হুঁশিয়ারি শাকিবের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ০৭:২৩ পিএম

গণমাধ্যমকে কড়া হুঁশিয়ারি শাকিবের

শাকিব খান। ফাইল ছবি

গণমাধ্যমকে কড়া হুঁশিয়ারি শাকিবের
ভিউ বাণিজ‍্যে নামলে আইনি ব‍্যবস্থা

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে গুঞ্জন থামছেই না। অপু বিশ্বাসের পর বুবলীকে বিয়ে ও সন্তানের খবর প্রকাশ‍্যে আসার পর এ সময়ের তারকা পূজা চেরীকে নিয়ে তার প্রেম ও বিয়ের গুঞ্জনে মুখর শোবিজ অঙ্গন। এই তরুণ নায়িকার সঙ্গে নাকি শাকিবের প্রেম। এমনকি গত ২২ সেপ্টেম্বর নাকি তারা বিয়েও সেরে ফেলেছেন!

এই গুঞ্জনের যে ভিত্তি নেই, দুদিন হলো সে কথা সাফ জানিয়েছেন পূজা চেরী। এবার মুখ খুললেন শাকিব খানও। হুংকার দিলেন আইনি ব্যবস্থা নেওয়ার। যারা তার নামে এমন ভিত্তিহীন খবর ছড়াচ্ছে, তাদেরকে আইনের জালে বন্দি করতে চান তিনি।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় শাকিব খান বললেন, ‘অনেক হয়েছে ভিউ বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এতো বাজে ও মিথ্যে তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজ ভিউ-এর আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে এক ধরনের বিভ্রান্ত সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে। এখন আবার পূজা চেরীর নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনও সম্পর্কই নেই। তাহলে কেন এতো মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে?’

যারা এসব গুঞ্জন ছড়াচ্ছে, তাদেরকে নোংরা মানসিকতার বলে আখ্যা দিয়েছেন শাকিব। তার ভাষ্য, ‘সেই সব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবি, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যে বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে! আমি দেখতে চাই কোথায় কিসের প্রমাণ? আর এসব ভুয়া বিষয়গুলোর ভিত্তি করে গত কয়েকদিন ধরে বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনও ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে- যা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছে।’

বলা দরকার, এর আগে পূজা চেরীও একই সুরে কথা বলেছেন। নিজের অবস্থান পরিষ্কারের পাশাপাশি তিনিও দিয়েছেন আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। তার বক্তব্য ছিলো এরকম- ‘কদিন ধরে খেয়াল করছি আরেকজনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যে গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে। ফেসবুকের ব্যক্তিগত আইডি-পেইজ থেকে পোস্ট কিংবা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে। শুরু থেকে বিষয়টিকে আমি এড়িয়ে গিয়েছি। কারণ, এসবের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই-যতটুকু আছে শিল্পী হিসেবে শুধুই প্রফেশনাল সম্পর্ক।’

শাকিব খান ও পূজা চেরী জুটি বেঁধে একটি সিনেমায় কাজ করেছেন। এস এ হক অলিক পরিচালিত সিনেমাটির নাম ‘গলুই’। আগামীতে শাকিবের প্রযোজনায় আরও একটি সিনেমায় তাদের জুটি হওয়ার কথা রয়েছে। সম্প্রতি একই ইভেন্টে অংশ নিতে এই জুটির কথা ছিলো যুক্তরাষ্ট্র যাওয়ার। প্রথমে শাকিব খান বাতিল করেন সেটি, এরপর পূজাও।

প্রসঙ্গত, শাকিব খান প্রথমে বিয়ে করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। সে খবর গোপন রাখেন আট বছর। এরপর সন্তানসহ অপু প্রকাশ্যে আসেন। একই ঘটনা ঘটেছে শবনম বুবলীর ক্ষেত্রেও। চার বছরের বিয়ে ও আড়াই বছরের ছেলের কথা গোপন রেখেছেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App