×

বিনোদন

মুনমুনের সিনেমার দর্শকদের ভিড়ে ভাঙলো ইটের দেয়াল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ০৫:৫০ পিএম

মুনমুনের সিনেমার দর্শকদের ভিড়ে ভাঙলো ইটের দেয়াল

চিত্রনায়িকা মুনমুন

মুনমুনের সিনেমার দর্শকদের ভিড়ে ভাঙলো ইটের দেয়াল

রাগী সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরেছেন চিত্রনায়িকা মুনমুন। রাগী সিনেমা মুক্তির পর সিনেমাপাড়ায় ব্যাপক সাড়া ফেলেছে। মুনমুনের খলচরিত্রে মজেছে সিনেপ্রেমীরা।

রবিবার (১৫ অক্টোবর) রাগী সিনেমার প্রমোশনে নায়ক আবীর, নায়িকা আঁচল ও মুনমুন রাজধানীর একটি সিনেমা হলে গেলে তাদের দেখতে ভিড় জমায় উৎসুকরা। এ সময় ভিড়ের চাপে সিনেমা হলের পাশে দোকানের ইট-সিমেন্টের দেয়াল ধসে পড়ে যায়।

বেশিরভাগ দর্শক জানিয়েছেন, এক সময়ের আলোচিত নায়িকা মুনমুনের খলচরিত্র দেখতে কৌতুহলী হয়ে আসছেন অনেকে। মুনমুন তাদের হৃদয় জয় করেছে।

এ ঘটনায় হতাশ দোকানি বলেন, এমন তো আগে দেখিনি। নায়ক-নায়িকা দেখতে এসে সর্বনাশ করল আমার। দেয়ালে এমন মানুষের চাপ পড়ল যে ভেঙে সব শেষ।

মিজানুর রহমান মিজান পরিচালিত অ্যাকশন ধারার চলচ্চিত্র রাগী। শুক্রবার থেকে ছবিটি সারা দেশের ২৮টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, আবীর চৌধুরী, আঁচল আঁখি, মুনমুন, মৌমিতা মৌ, ববি, কাজী হায়াৎ, জিয়া তালুকদার, মারুফ আকিব, শতাব্দী ওয়াদুদ, সনি রহমান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App