×

বিনোদন

শাকিবের কথা বলতে এখন আর ভালো লাগে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২, ১০:০৭ এএম

শাকিবের কথা বলতে এখন আর ভালো লাগে না

ছবি: সংগৃহীত

শাকিবের কথা বলতে এখন আর ভালো লাগে না

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার বিউটি কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস বলেছেন, শাকিব খানকে নিয়ে অনেক কথা বলেছি। এখন আর ভালো লাগে না এ নিয়ে কথা বলতে। কাজ নিয়ে কথা বলুন আপনারা। একটা কথা বলে রাখি, শাকিব যেহেতু আমার সন্তানের বাবা, এ কারণে সন্তান বাবার বাড়ি যাবেই। আমি ছেলেকে তো একা ছাড়তে পারি না।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। অপু বিশ্বাস ঢালিউড সুপারস্টার শাকিব খানের সাবেক স্ত্রী ও তার সন্তান আব্রাম খান জয়ের মা।

আমেরিকার ভিসা প্রাপ্তি প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, শুধু আমি নয়, জয়েরও ভিসা হয়েছে আমেরিকার। আমেরিকার ভিসা পাওয়া আহামরি কিছু না। জয় ডিজনি ওয়ার্ল্ড পছন্দ করে অনেক। এ কারণে মনে হলো আমেরিকার ভিসার আবেদন করি। হলে ক্ষতি কী। দেখা গেল ভিসাও পেয়ে গেলাম। আর এ নিয়ে কথা বলার কিছু দেখছি না আমি।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে হয়। এ বছর ১০ এপ্রিল বিকেলে একটি টেলিভিশন চ্যানেলে ছয় মাস বয়সের ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে বিয়ে ও সন্তানের ব্যাপারে প্রথম মুখ খোলেন অপু। এরপর শাকিব খান ও অপু বিশ্বাসের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। পরে গোপনে আরেক নায়িকা বুবলীকে বিয়ে করেন শাকিব খান। তাদের ছেলে বীরকে নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বললে বুবলীর সঙ্গেও টানাপোড়েন তৈরি হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App