×

বিনোদন

কাস্টিং কাউচের শিকার হয়েছেন নয়নতারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৩ এএম

কাস্টিং কাউচের শিকার হয়েছেন নয়নতারা

ছবি: সংগৃহীত

কাস্টিং কাউচের শিকার হয়েছেন নয়নতারা

ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রায়ই কাস্টিং কাউচ, যৌন হেনস্তা ও স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ শোনা যায়। ভারতীয় ইন্ডাস্ট্রিগুলোও এর বাইরে নয়। তবে ধীরে ধীরে এসব সমস্যা নিয়ে সরব হচ্ছেন অভিনয় শিল্পীরা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন তামিল সিনেমা ইন্ডাস্ট্রির অভিনেত্রী নয়নতারা। সম্প্রতি তিনি জানিয়েছেন, কাস্টিং কাউচের শিকার হয়েছেন তিনিও।

এক সাক্ষাৎকারে নয়নতারা জানিয়েছেন, শয্যাসঙ্গী হওয়ার বিনিময়ে একটি সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তবে কে তাকে কোন সিনেমার অভিনয়ের জন্য এ ধরনের প্রস্তাব দিয়েছিলেন তা জানা যায়নি।

নয়নতারা বর্তমানে ‘জওয়ান’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এ সিনেমায় আরও অভিনয় করছেন বাদশাহ শাহরুখ খান এবং দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতি।

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের বিষয়ে এর আগেও মুখ খুলেছেন বেশ কজন তারকা। যেমন ২০২০ সালে এ বিষয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী আনুশকা শেঠী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তাহসিফ হত্যা মামলা: দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ

তাহসিফ হত্যা মামলা: দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ

তাহসিফের সঙ্গে সিসি ক্যামেরায় দেখা যাওয়া সেই নারী গ্রেপ্তার

তাহসিফের সঙ্গে সিসি ক্যামেরায় দেখা যাওয়া সেই নারী গ্রেপ্তার

জার্মানির ৩৪ শহরে জেন-জি বিক্ষোভ, ফ্রাঙ্কফুর্টে লুটপাট–সহিংসতা

জার্মানির ৩৪ শহরে জেন-জি বিক্ষোভ, ফ্রাঙ্কফুর্টে লুটপাট–সহিংসতা

মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

মজুরি বৃদ্ধির দাবি মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App