×

বিনোদন

‘পাঠান’ নিয়ে মুখ খুললেন যোগী আদিত্যনাথ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৯ পিএম

‘পাঠান’ নিয়ে মুখ খুললেন যোগী আদিত্যনাথ

ছবি: সংগৃহীত

‘পাঠান’ নিয়ে মুখ খুললেন যোগী আদিত্যনাথ

বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তি পেয়েছে ২৫ জানুয়ারি। সিনেমাটি মুক্তির দিন থেকেই একের পর এক রেকর্ড গড়ছে। তবে ছবিটি মুক্তির আগে ভারত জুড়ে চলেছে পাঠান বয়কটের ডাক। এমনকি সিনেমাটি মুক্তি না দিতে বিক্ষোভও হয়েছে। বলিউডবিরোধী মনোভাব ও ঘৃণা থেকে বের হওয়ার জন্য কী করণীয় এ বিষয়ে যোগীর মতামত চান বলিউড তারকারা। তবে এবার ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রঙ’ থেকে ‘বলিউড বয়কট’র মতো বিষয়ে মুখ খুললেন যোগী আদিত্যনাথ।

ম্প্রতি এক সাক্ষাৎকারে যোগী আদিত্যনাথ বলেন, ‘সিনেমা নির্মাণের সময় পরিচালকদের সচেতন থাকা উচিত।’

‘পাঠান’ সিনেমা নিয়ে বিতর্কের মূল কারণ ছিল এতে দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি, যা ‘অশ্লীল’ বলেই চিহ্নিত করেন গেরুয়া বাহিনী। অভিনেত্রীর পরনের গেরুয়া পোশাক নাকি হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। এ কারণে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা সৃষ্টি হয়েছে।

বয়কট প্রসঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, শিল্পীকে সব সময় সম্মান দেওয়া উচিত। তবে ছবি নির্মাণের প্রযোজক পরিচালকদেরও সাবধানী হওয়া কাম্য। এমন কোনো ছবি বা দৃশ্য ব্যবহার করা উচিত নয়, যা সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত করে। পাশাপাশি উত্তরপ্রদেশের সিনেমা নির্মাণের ক্ষেত্রে যোগী সরকার বেশ কিছু নতুন নির্দেশনা দিতে যাচ্ছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App