×

বিনোদন

নাটকে নিষিদ্ধ চমক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৩, ০৩:৩৬ পিএম

নাটকে নিষিদ্ধ চমক

ফাইল ছবি

নাটকে নিষিদ্ধ চমক

দুই সহ-অভিনেতা ও পরিচালকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করার দায়ে অবশেষে নিষিদ্ধ হয়েছেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তার সঙ্গে কাজ করার উপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে টিভি নাটক নির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’।

সোমবার (২১ আগস্ট) দুপুরে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে এ ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।

লিখিত বক্তব্যে এস এম কামরুজ্জামান সাগর জানান, রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হলো। আগামী ১ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৩ মাস টিভি এবং ডিজিটাল মাধ্যমে ডিরেক্টরস গিল্ডের কোনো সদস্য চমককে নিয়ে কোনো ধরনের নির্মাণ কাজ করতে পারবেন না।

তিনি জানান, অভিযোগকারী নির্মাতা আদিফ হাসান যে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, সেই অর্থ আগামী ৩০ আগস্টের মধ্যে পরিশোধ করবেন এবং থানায় যে মিথ্যা জিডি করেছেন তা তুলে নেবেন চমক। অন্যথায় আমরা নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। ডিরেক্টরস গিল্ডের এই সিদ্ধান্ত কোনো সদস্য অমান্য করলে তার বিরুদ্ধেও সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।

ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক চমকের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান সাগর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App