×

বিনোদন

সত্য শাশ্বত, সত্যের উদঘাটন হবেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪১ এএম

সত্য শাশ্বত, সত্যের উদঘাটন হবেই
সত্য শাশ্বত, সত্যের উদঘাটন হবেই

ফ্ল্যাট প্রতারণা মামলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরত জাহান। ইডির তলবে গত মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে গিয়েছিলেন নায়িকা।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেন নুসরাত। নেটিজনরা বলছে এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার পর কি এমন উপলব্ধি নুসরতের? তবে সে উত্তর পাওয়া যায়নি।

নুসরতের স্টোরিতে লেখা, “সত্যের কখনও পরিবর্তন হয় না, তা শাশ্বত। যতই রং চড়িয়ে তা বিকৃত করার চেষ্টা করা হোক না কেন, সত্যিটা প্রকাশ্যে আসবেই। যারা এই সত্যিটা বুঝতে পারে না তারা এক দিন না এক দিন ধ্বংস হবে।” এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার পর কি এমন উপলব্ধি নুসরতের? সে উত্তর যদিও পাওয়া যায়নি।

মঙ্গলবার সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে সোজা মন্দিরে যান নায়িকা। বালিগঞ্জ পার্ক ছাড়িয়ে সোজা বালিগঞ্জ সার্কুলার রোড ধরে পৌঁছেছিলেন দেশপ্রিয় পার্কের এক হনুমান মন্দিরে। ইডির দপ্তরে তেমন ভাবে কোনও উত্তর না দিলেও মন্দিরে তিনি উত্তর দিয়েছিলেন। মন্দির চত্বরে অবশ্য পরিষ্কার জানিয়েছিলেন, ইডিকে তার যা যা বলার সবটাই বলেছেন। ইডি যা জানতে চেয়েছিল, সেই সব প্রশ্নের জবাবও দিয়েছেন।

তাকে কি আবার ডেকে পাঠানো হবে? এ প্রশ্নের জবাবে নুসরত বলেন, ‘‘আমার যা যা বলার সবই বলেছি। যা যা দেয়ার ছিল, দিয়ে এসেছি। এর পরও যদি ওদের মনে হয়, যদি আমাকে ডেকে পাঠান, আমি আবার যাব। সহযোগিতা করব।’’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App