×

বিনোদন

ঈদে শাহরুখ-সালমানের উপহার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০১৮, ০৩:১৩ পিএম

ঈদে শাহরুখ-সালমানের উপহার
ঈদ এলেই খান ভক্তদের জন্য থাকবে বিশেষ কিছু উপহার। এটা এখন নিয়মিত ঘটনা। তাহলে এই ঈদে এবার নতুন কি উপহার দেবেন শাহরুখ ও সালমান খান। ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, উপহার নাকি প্রস্তুতও হয়ে গেছে। শাহরুখ খান এখন ব্যস্ত আনন্দ এল রায়ের ‘জিরো’ সিনেমার শুটিংয়ে। ঈদে সিনেমাটির একটি বিশেষ টিজার উপহার হিসেবে আসছে ভক্তদের জন্য। আর এটি নিশ্চিত করেছেন কিং খান নিজেই। টুইটারে ভক্তদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্বে তিনি একথা জানিয়েছেন। ‘জিরো’ সিনেমায় শাহরুখ খানকে দেখা যাবে একজন বেটে মানুষের চরিত্রে। কেমন হবে সেই চরিত্র, তা দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করে আছেন দর্শক-ভক্তরা। তাই টিজারটাই একটা বড় চমক ও উপহার ভক্তদের জন্য। কিন্তু ‘জিরো’ সিনেমার টিজারের চেয়েও বড় চমকটা হলো, এর সঙ্গে যুক্ত হয়েছেন সালমান। অর্থাৎ টিজারে একসঙ্গে দেখা যেতে পারে শাহরুখ সালমানকে। ‘জিরো’ সিনেমাতেও এক ঝলক দেখা যাবে সালমানকে। তারই কিছু অংশ থাকবে টিজারে। সেখানে হয়ত ঈদের শুভেচ্ছাও জানাবেন দুই খান। অন্যদিকে সালমান খান অভিনীত ‘রেস ৩’ মুক্তি পেতে যাচ্ছে ঈদুল ফিতরে। এমন হতে পারে ‘জিরো’ সিনেমার এই টিজারে সালমান করে নিতে পারেন নিজের সিনেমার প্রচারণাও। ১৫ জুন অন্তর্জালে আসবে টিজারটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App