×

বিনোদন

‘ভালো আছি ভালো থেকো’তে সিনথিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০১৯, ০২:৪১ পিএম

‘ভালো আছি ভালো থেকো’তে সিনথিয়া
‘ভালো আছি ভালো থেকো’ কবিতাটি রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ তার প্রেমিকা তসলিাম নাসরিনকে উৎসর্গ করে লিখেছিলেন। পরবর্তী সময় এই কবিতাই মতিন রহমান পরিচালিত সালমান শাহ শাবনূর অভিনীত ‘তোমাকে চাই’ সিনেমাতে অ্যান্ড্রু কিশোর ও কনকচাঁপার কণ্ঠে গান হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পায়। সেই গানটি আবারো নতুন করে গেয়েছেন মাহতিম শাকিব। আর তারই গানে মডেল হিসেবে কাজ করেছেন ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’র সিজন থ্রি’র প্রথম রানার্স আপ সিনথিয়া ইয়াসমিন। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণে অংশ নিয়েছেন সিনথিয়া। শুটিং হয়েছে চট্টগ্রামের পাহাড়িয়া অঞ্চলে। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন জীবন রায়। এতে মডেল হওয়া প্রসঙ্গে সিনথিয়া বলেন, এই গানটি আমার ভীষণ প্রিয় একটি গান। এমন একটি গানে মডেল হতে পেরেছি এটা সত্যিই আমার ভীষণ ভালোলাগার একটি বিষয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগপত্রে কী লিখেছেন পুতুল?

পদত্যাগপত্রে কী লিখেছেন পুতুল?

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

এসএমই ঋণ নিতে কী লাগবে?

এসএমই ঋণ নিতে কী লাগবে? ব্যবসা শুরু থেকে সম্প্রসারণ- জামানত, কাগজপত্র, যোগ্যতা ও সুদের হার জানুন

হরমুজে পালটাপালটি হামলা, বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

হরমুজে পালটাপালটি হামলা, বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App