×

বিনোদন

প্রকাশ পেল গহীনের গানের প্রথম গান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯, ০৩:৫২ পিএম

প্রকাশ পেল গহীনের গানের প্রথম গান
ট্রেলারের পর এবার বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘গহীনের গান’ চলচ্চিত্রের প্রথম গান 'এমনও বরষায়'। দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’র গান প্রকাশ উপলক্ষে ২ ডিসেম্বর সন্ধ্যায় বাংলাঢোলের ফেসবুক পেইজ থেকে লাইভে এসেছিলেন ছবিটির শিল্পী ও কলাকুশলীরা। লাইভে উপস্থিত ছিলেন আসিফ আকবর, তমা মির্জা, তানজিকা আমিন, তরুন মুন্সী, প্রযোজক এনামুল হক, বিদ্রোহী দীপন প্রমুখ। তাদের সঙ্গে ছিলেন ছবিটির চিত্রনাট্যকার ও নির্মাতা সাদাত হোসাইন। দর্শকদের উদ্দেশে আসিফ আকবর বলেন, ‘আজ থেকে আমাদের গান প্রকাশ শুরু হলো। আমরা অবশ্যই আপনাদের ভালো রেসপন্সের জন্য অপেক্ষা করবো। আর ছবি সংক্রান্ত আপডেট নিয়ে আমরা প্রতিদিনই আপনাদের সামনে আসবো।’ এক প্রবাসীর প্রশ্নের জবাবে আসিফ জানান, প্রবাসীদের জন্যও ছবিটি দেখার সুযোগ রয়েছে। দেশীয় কনটেন্টের জনপ্রিয় অ্যাপ বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেল স্ক্রিন ও টেলিফ্লিক্সে কিছুদিন পর উন্মুক্ত করা হবে ছবিটি। এ ছাড়া দেশের বাইরে ‘গহীনের গান’র বিশেষ প্রদর্শনীর পরিকল্পনাও রয়েছে। ‘গহীনের গান’-এ ব্যবহার করা হয়েছে আসিফ আকবরের গাওয়া ভিন্ন ভিন্ন বিষয়ের ৯টি নতুন গান। ‘এমনও বরষায়’ গানটিতে পর্দায় দেখা যাবে তমা মির্জা ও আমান রেজাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App