×

বিনোদন

গোপনেই সাহায্য করছেন শাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ১১:০১ এএম

গোপনেই সাহায্য করছেন শাকিব

সাকিব খান

 প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে বর্তমানে ঘরবন্দি হয়ে কাটছে মানুষের দিন। কলকারখানা বন্ধ বা কাজ না থাকায় অসহায় হয়ে পড়েছেন খেটেখাওয়া নিম্ন আয়ের মানুষেরা। জানা যায়, অসহায় মানুষদের গোপনেই সাহায্য করছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। তবে এসব বিষয়ে এই চিত্রনায়ক কথা বলতে রাজি না হলেও এর সত্যতা স্বীকার করেছেন তার স্নেহভাজন মেকাপম্যান সবুজ খান। দানের প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘আমার জানা মতে কাউকে দান করলে এক হাতের দান অন্যজন যেন জানতে না পারে। সেখানে আমার কিছু বলার নেই। শুধু আমার ভক্তদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই এই ভাইরাস থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই। আমি ঘরের বাইরে যাচ্ছি না। বাইরের সব কাজ বন্ধ রেখেছি। সবাইকে অনুরোধ করব ঘর থেকে বের হবেন না। এখন নিজের সুরক্ষার কথা নিজেকেই ভাবতে হবে তাহলেই করোনা থেকে বাঁচা যাবে। নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। আর সবাইকে সচেতন থাকতে হবে যেন কোনোভাবেই করোনা আমাদের না অ্যাট্যাক করতে পারে।’

এ প্রসঙ্গে সবুজ জানান, ‘আমরা কয়েকজন বন্ধু মিলে হাতিরঝিলসহ ঢাকার বিভিন্ন স্থানে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি। প্রতিদিন আমার বাসায় আমার স্ত্রীর হাতে রান্না করে প্রায় ৪০০ লোকজনের তেহারি করে তা সবার মাঝে বিলিয়ে দিচ্ছি। সেখানের সব বিনিয়োগই করছেন আমাদের দেশের সুপারস্টারই। তবে তার ভয়ে কথাগুলো শেয়ার করতে পারিনি। শাকিব ভাইয়ের কথা মতে কাউকে সাহায্যে সহযোগিতা করতে হলে ঢোল তবলা বাজানোর কিছু নেই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App