×

বিনোদন

এন্ড্রু কিশোরকে উৎস্বর্গ করে নতুন গানে কণ্ঠ দিলেন আসিফ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ০১:৪২ পিএম

এন্ড্রু কিশোরের সঙ্গে আসিফ আকবরের সম্পর্কটা ছিলো আন্তরিকতায় ভরপুর। তার কাছে অনেক ভালো পরামর্শও পেতেন আসিফ। প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরকে নিয়ে এমনই তথ্য দিয়েছেন বাংলা সংগীত শিল্পী আসিফ আকবর। প্রিয় এন্ড্রু কিশোরকে শ্রদ্ধা জানাতে একটি নতুন গানও গেয়েছেন তিনি।

গানটির শিরোনাম ‘গাইবেনা আর গান’। ‘সকাল গেল দুপুর গেল, গেল বিকেল বেলা, সন্ধ্যে হতেই ডুবে গেল, জীবন নামের ভেলা কত প্রাণের কত কথা, শোনাত যে সুরে, বিধির লিখন মেনেই গেল, এই পৃথিবী ছেড়ে, ঘুমিয়ে গেছে গানের পাখি, গাইবে না আর গান, বুকের মাঝে পুষে রেখে, জমা অভিমান।’ এমনই কথার গানটি লিখেছেন ও সুর করেছেন তরুণ মুন্সী। গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ কিসলু। শিগগিরই বাংলা ঢোল এর ব্যানারে প্রকাশ হবে গানটি।

এন্ড্রু কিশোরের সঙ্গে আসিফ আকবর দুইবার প্লেব্যাক করেছেন। এর মধ্যে একটি গান ছিলো দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শুভ বিবাহ’ সিনেমার টাইটেল গান। আসিফ আকবর বলেন, ভাবিনি এন্ড্রু কিশোর’দাকে উৎস্বর্গ করে কখনো গাইতে হবে গান। বিনম্র শ্রদ্ধা প্রিয় দাদা।

গত ৬ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এন্ড্রু কিশোর। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ তার মৃত্যুতে শোক জানিয়েছেন। মৃত্যুর নয় দিন পর বুধবার (১৫ জুলাই) চিরনিদ্রায় শায়িত হয়েছেন গায়ক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App