×

বিনোদন

বুবলীকে নিয়ে ফের অপুর বিস্ফোরক মন্তব্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৮ পিএম

বুবলীকে নিয়ে ফের অপুর বিস্ফোরক মন্তব্য

অপু বিশ্বাস ও শবনম বুবলী

সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করে অপু বিশ্বাস ও শবনম বুবলীর ঝগড়াঝাটির কথা সবার জানা। বিষয়টি ধারাবাহিকভাবে চলছে। তারা একে অন্যকে আহত করতে শব্দ প্রয়োগে বাছ-বিচার করেন না। এবার এই কোন্দলে যুক্ত হলো নতুন এক নাম। তিনি বুবলীর বড় বোন কণ্ঠশিল্পী মিমি।

একটি ভিডিওতে অপু বিশ্বাসকে নিয়ে বিভিন্ন ধরনের অপমানসূচক মন্তব্য করেছেন মিমি। টোকাইসহ বিভিন্ন শব্দ প্রয়োগের মাধ্যমে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। বিষয়টি বুবলী চুপ থাকলেও মুখ খুলেছেন অপু।

বিষয়টি নিয়ে কথা বলতের ইচ্ছুক নন জানিয়ে সংবাদমাধ্যমকে অপু বলেন, ‘বুবলী কে? তাকেই তো আমি চিনি না।’

তিনি বলেন, ‘এখন আমার সব চিন্তা ভাবনা কাজ ও পরিবার নিয়ে। অন্যদিকে নজর দেওয়ার একদম সময় নেই। কে, কি বলল- সেসব বিষয়ে কথা বলারও কোনো ইচ্ছে নাই। আশা করি, এ বছর ভক্ত-দর্শকদের ভালো কিছু ছবি উপহার দিতে পারব।’

আরো পড়ুন: অভিনেত্রীকে বিয়ের বিষয়ে মুখ খুললেন শোয়েব মালিক

এদিকে প্রিয় তারকাকে নিয়ে যা খুশি বলায় মিমির ওপর নাখোশ অপুর ভক্তরা। তারা অপুকে নিয়ে মিমির এহেন কথাবার্তা মানতে পারছেন না। সেইসঙ্গে সাধারণ নেটাগরিকরাও অপু-বুবলীর মাঝে মিমির প্রবেশকে ভালোচোখে দেখছেন না। অনেকে মনে করছেন ইস্যুটি নিয়ে কথা বলে ভাইরাল হতে চান এই গায়িকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকার এলএনজি কিনবে তিন প্রতিষ্ঠান থেকে

সরকার এলএনজি কিনবে তিন প্রতিষ্ঠান থেকে

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App