×

বিনোদন

কলকাতায় হঠাৎ সিয়ামকে কেন মনে পড়ল পরীমণির?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ১২:১৫ পিএম

কলকাতায় হঠাৎ সিয়ামকে কেন মনে পড়ল পরীমণির?

ছবি: সংগৃহীত

বর্তমানে কলকাতায় রয়েছেন পরীমণি। তার আসন্ন টালিউড ছবি ‘ফেলু বক্সী’র শুটিংয়ে সদ্য কলকাতায় এসেছেন অভিনেত্রী। এর মাঝেই জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদের উদ্দেশে বার্তা দিলেন অভিনেত্রী।

ঢালিউডের জনপ্রিয় নায়ক সিয়াম। ২৯ মার্চ ৩৪-এ পা দিলেন তিনি। অগণিত অনুরাগী যেমন নায়ককে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন, তেমনই পরীমণিও শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে। খবর আনন্দবাজারের।

‘বিশ্বসুন্দরী’ ছবিতে তাদের প্রথম সাক্ষাতের ছবি দিয়ে অভিনেত্রী লেখেন, ‘ডিয়ার সিয়াম আহমেদ, আমি সারা জীবন তোমাকে এই ছবিটা দিয়েই বার্থডে উইশ জানাব। এই ছবিটা আমাদের কাছে একটা সুন্দর মেমরি। প্রতি বছর ঘুরে ঘুরে ঠিক এই দিনে ছবিটার দিকে তাকিয়ে আজকের মতোই ভাবব, আমরা বড় হচ্ছি! আমাদের বন্ধুত্ব দৃঢ় হচ্ছে, পারিবারিক ভাবে সখ্য বাড়ছে।’

তিনি আরো লিখেন, ‘আমরা দু’জনেই বাবা-মা হয়েছি। এখন শুধু দারুণ দারুণ কাজ হবে। আমরা কাজেও অনেক বড় হব দেখো, ইনশাআল্লাহ। আমার দেখা একজন গোছানো মানুষ তুমি। জীবনে, সংসারে। দায়িত্ববান, সৎ, পরিশ্রমী একজন ভাল মানুষ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

বিরোধীদলীয় নেতা বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

ন্যু ক্যাম্পে ক্লাসিকোর উত্তাপ, ‘গোলমেশিন’ বার্সার বড় পরীক্ষা

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

একনেক বৈঠক স্থগিত পেছাল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App