×

বিনোদন

একই দিনে মা হলেন দুই অভিনেত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৪:১৩ পিএম

একই দিনে মা হলেন দুই অভিনেত্রী

নাবিলা বিনতে ইসলাম ও ফারিয়া শাহরিন

বৈষম্যবিরোধী আন্দোলনের জেরে সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়েছেন শেখ হাসিনা। তার এই পতনকে বাংলাদেশের নতুন স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করছেন অনেকে।

এদিকে ছাত্র-জনতার বিজয়ের এই দিনে (৫ আগস্ট) মা হয়েছেন দেশের জনপ্রিয় দুই অভিনেত্রী ফারিয়া শাহরিন ও নাবিলা বিনতে ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা নিজেরাই জানিয়েছেন খবর।

">

ফারিয়া সোমবার (৫ আগস্ট) রাতে নিজের ফেসবুকে সন্তানের পায়ের ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘রাজকন্যার মা হয়েছি, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন।’ অভিনেত্রী জানিয়েছেন কন্যার নাম রাখা হয়েছে ফারহানা শাহরিন।

আরো পড়ুন: সহিংসতা বন্ধের ডাক দিলেন বাঁধন

অন্যদিকে একইদিনে (৫ আগস্ট) সন্তানের জন্ম দিয়েছেন নাবিলা। কন্যার নাম রেখেন আন্দোলন। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী লিখেছেন, ‘স্বাধীন বাংলাদেশে জন্ম নিল আমার মেয়ে আন্দোলন।’

২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি ফারিয়া বাগদান সেরেছিলেন তার দীর্ঘদিনের প্রেমিক মাহফুজ রায়ানের সঙ্গে। ২০২৩ সালে বিয়ে করেন তারা। গত ১২ মে বিশ্ব মা দিবসে মা হওয়ার কথা জানিয়েছিলেন অভিনেত্রী।

আরো পড়ুন: অনেক সিনেমার মুক্তি অনিশ্চিত

এদিকে নাবিলা শুরু থেকেই যত্ন সহকারে গোপন রেখেছিলেন নিজের বিয়ের খবর। ২০২০ সালে বিষয়টি জানান তিনি। এবার জানালেন মা হওয়ার খবর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল চালকের

ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

দিল্লিতে সিজেপির বিক্ষোভ ছররা গুলির টুকরো আন্দোলনকারীদের শরীরে, অস্বীকার পুলিশের

সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সোনিয়া গান্ধী সরকার শিক্ষার্থীদের দেশের শত্রু হিসেবে গণ্য করছে

সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

এশিয়ান গেমস সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App