×

বিনোদন

মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা জামাল উদ্দিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ০১:০৩ পিএম

মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা জামাল উদ্দিন

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা জামাল উদ্দিন হোসেন

একুশে পদকপ্রাপ্ত জামাল উদ্দিন হোসেন আর নেই। টেলিভিশন ও মঞ্চ নাটকের এ অভিনেতা শনিবার (১২ অক্টোবর) কানাডার ক্যালগিরিতে রকিভিউ হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর।

তিনি অনেক দিন ধরে আমেরিকায় বসবাস করছিলেন। কিছুদিন আগে কানাডায় ছেলের কাছে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। জামাল উদ্দিন হোসেনের মৃত্যুর খবরটি আমেরিকা থেকে নিশ্চিত করেন অভিনেতা-নাট্যপরিচালক শামসুল আলম বকুল।

পারিবারিক সূত্রে জানা যায়, শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে জামালউদ্দিন হোসেনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

তার ছেলে ক্যালগেরির মাউন্ট রয়েল বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক তাসফিন হোসেন তপু।

প্রসঙ্গত, সত্তরের দশকের মাঝামাঝি থেকে মঞ্চ নাটকে অভিনয় শুরু করেন জামালউদ্দিন হোসেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের এই সদস্য পরে টেলিভিশন নাটক এবং চলচ্চিত্রেও কাজ করেন। গত ১৫ বছর ধরে অভিনয়ে একেবারে অনিয়মিত তিনি। গত ৭ বছর ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেপাটাইটিস প্রতিরোধে মানুন ১০ জরুরি স্বাস্থ্যপরামর্শ

হেপাটাইটিস প্রতিরোধে মানুন ১০ জরুরি স্বাস্থ্যপরামর্শ

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

তাহিরপুরের প্রত্যন্ত এলাকায় স্কুলে নিজেই ক্লাস নিলেন ববি হাজ্জাজ

তাহিরপুরের প্রত্যন্ত এলাকায় স্কুলে নিজেই ক্লাস নিলেন ববি হাজ্জাজ

যে কারণে ভারত সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

যে কারণে ভারত সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App