×

জাতীয়

হাসিনার পালানোর ভিডিও ধারণ নিয়ে আলোচিত সাবেক লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১০:০২ এএম

হাসিনার পালানোর ভিডিও ধারণ নিয়ে আলোচিত সাবেক লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

নিখোঁজের একদিন পর রাজধানীর তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির (তাওসিফ সৌরি) মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল আনুমানিক ৪টার দিকে রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ী সংলগ্ন তুরাগ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উত্তরখান থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টঙ্গী নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করেছে, আমরা তাদের মাধ্যমে জানতে পেরেছি মরদেহটি বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির।

জানা গেছে, তাহসিফ সৌরি রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে তিনি নিখোঁজ হন। পরদিন বুধবার তুরাগ নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে তার মৃত্যুর কারণ এবং কীভাবে তিনি নদীতে গেলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ জিতলেন রোনালদো

মেসিকে হারিয়ে ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর’ জিতলেন রোনালদো

জীবনসঙ্গী হিসেবে কেমন ছেলে চান, জানালেন সাই পল্লবী

জীবনসঙ্গী হিসেবে কেমন ছেলে চান, জানালেন সাই পল্লবী

হাসিনার পালানোর ভিডিও ধারণ নিয়ে আলোচিত সাবেক লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার

হাসিনার পালানোর ভিডিও ধারণ নিয়ে আলোচিত সাবেক লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে যুবদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় দুজন আটক

লক্ষ্মীপুরে যুবদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় দুজন আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App