×

বিনোদন

মঞ্চে ফিরেছেন চুমকি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০, ০১:৩৯ পিএম

মঞ্চে ফিরেছেন চুমকি
মঞ্চে ফিরেছেন চুমকি
দীর্ঘ আট মাসেরও বেশি সময় ধরে টিভি নাটকের অভিনয়ে নেই নাট্যাভিনেত্রী ফারজানা চুমকি। টিভি নাটকে না থাকলে মঞ্চে ফিরছেন তিনি। ‘ঢাকা থিয়েটার’র নতুন নাটক ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’ নাটক গত মাসের শেষ সপ্তাহে শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়েছে। নাটকটি রচনা করেছেন আনন জামান এবং নির্দেশনা দিয়েছেন শহীদুজ্জামান সেলিম। এতে চুমকি অভিনয় করেছেন মনমিতা চরিত্রে। চুমকি বলেন, ‘আমি চেয়েছি করোনা পরিস্থিতি স্বাভাবিক হবার পর আগামী বছরের শুরু থেকে টিভি নাটকে অভিনয় করবো। কিন্তু এর মধ্যে নিজের দলের নতুন নাটকে এই পরিস্থিতির মধ্যেই অভিনয় করতে হলো। মনমিতা চরিত্রটি আমার ভীষণ ভালোলাগার একটি চরিত্র। নাটকটির গল্প এই সময়ের হলেও নাট্যকার নাটকটি অনেক আগে লিখেছেন।’ আগামী ২০ ও ২১ নভেম্বর আবারো রাজধানীর শিল্পীকলা একাডেমিতে মঞ্চায়ন হবে এই নাটকটি। এদিকে মুক্তির অপেক্ষায় আছে চুমকির প্রথম সিনেমা ‘পাপ পুণ্য’। সিনেমাটি পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App