×

বিনোদন

হাসপাতালে পৌষালী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৬:৩৮ পিএম

হাসপাতালে পৌষালী

পৌষালী ব্যানার্জি

পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী পৌষালী ব্যানার্জি অসুস্থ। তার একটি অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই শিল্পী।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত বৃহস্পতিবার হঠাৎ পেটে ব্যথা অনুভব করেন পৌষালী ব্যানার্জি। দ্রুত তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার গলব্লাডারে স্টোন ধরা পড়ে। শুক্রবার সকালে তার অস্ত্রোপচার করানো হয়। এখন ভালো আছেন পৌষালী।

হাসপাতালে তোলা একটি ছবি পৌষালী তার ফেসবুকে শেয়ার করেছেন। ছবিটি মূলত, অস্ত্রোপচার করার আগে তোলা। ছবিটিতে এক ভক্তের করা প্রশ্নের জবাবে পৌষালী লেখেন, ‘খুব চিন্তা হচ্ছে। আমার জীবনে কোনোদিন অপারেশন হয়নি।’ তার ভক্ত-অনুরাগীরাও ভরসা দিয়েছেন প্রিয় শিল্পীকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App