×

বিনোদন

শবনম ফারিয়া

১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ এএম

১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে

ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। ছবি : সংগৃহীত

অভিনয় দক্ষতা দিয়ে দর্শকমহলে ব্যাপক পরিচিত পেয়েছেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। সম্প্রতি তার নামে একটি ভুয়া পোস্ট ভাইরাল হয়েছে।

যেখানে উল্লেখ করা হয়েছে যে, হাসিনা সরকার দেশ পরিচালনার সময় অভিনেত্রীকে কোনো পোস্ট ডিলিট করতে হয়নি। এ ঘটনার তিনদিন পরে ফারিয়া ভাইরাল হওয়া ভুয়া পোস্টের ব্যাখ্যা দিয়েছেন। পোস্ট দিয়ে তিনি জানান, গত ১৫ বছরে হাসিনা সরকার দেশ পরিচালনার সময় কয়েক হাজার পোস্ট ডিলিট করেছেন। 

ভুয়া পোস্টের ছবি শেয়ার করে ফারিয়া লিখেছেন, ‘আমি গত ৩ দিন ধরে জ্বরে আক্রান্ত। আমি কোনো স্ট্যাটাস পোস্ট করিনি কোনো বিষয়ে। বিশেষ ভাবে রাজনীতি বিষয়ক, এই পোস্ট সম্পূর্ণ এডিটেড। এইটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।’


গত ১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের অবস্থা এত খারাপ যে এখন এডিট করে অন্যদের নামে পোস্ট চালায় নিজেদের কথা বলতে হচ্ছে। আমি এই পোস্ট দিয়েছি ভেবে যারা খুশি তারা প্লিজ খুশি হইয়েন না। আবার লিখেছে ১৫ বছরে নাকি কোনো পোস্ট ডিলিট করতে হয় নাই। গত ১৫ বছরে কয়েক হাজার পোস্ট ডিলিট করতে হয়েছে।’

অভিনেত্রীর কথায়, ‘স্ট্যাটাস দেয়ার ৫ মিনিটে কল চলে আসতো, আপা ডিলিট করেন, সমস্যা হবে। অন্যদের মতো তেল মারি নাই দেখে কোনো সুযোগ সুবিধাও পাই নাই! আমার আলোও আসে নাই। আর এমন কোনো স্টেটমেন্ট দিলে সেইটা রাখার সাহসও রাখি।’

আরো পড়ুন : সব অভিযোগের বিষয় এক স্ট্যাটাসে পরিষ্কার করলেন ফারুকী

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজে পালটাপালটি হামলা, বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

হরমুজে পালটাপালটি হামলা, বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

সার আছে গুদামে, কৃষক ছুটছেন কালোবাজারে!

সংসদে তীব্র বিতর্ক সার আছে গুদামে, কৃষক ছুটছেন কালোবাজারে!

অনিয়ম-জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর পদ ছাড়লেন পুতুল

অনিয়ম-জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর পদ ছাড়লেন পুতুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App