×

বিনোদন

পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী দেবলীনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:০৬ পিএম

পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী দেবলীনা

ছবি : সংগৃহীত

ভারতীয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য পুত্রসন্তানের মা হলেন । বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে সুখবরটি শেয়ার করেছেন তিনি। 

দেবলীনা ভট্টাচার্য একটি ছোট ভিডিও ক্লিপ শেয়ার করে তুলে ধরেছেন আনন্দের মুহূর্ত। দেবলীনা এবং তার স্বামী শানওয়াজ শেখকে শুভেচ্ছায় জানিয়েছেন ভক্তরা। 

ভিডিও ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাদের জীবনের সবচেয়ে আনন্দের সঙ্গী, আমাদের সন্তান ১৮ ডিসেম্বর পৃথিবীতে এসেছে। আমরা আনন্দে আত্মহারা।’ 

গত ১৫ আগাস্ট একটি পোস্টে দেবলীনা তার অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছিলেন। অভিনেত্রী তার জিম প্রশিক্ষক শানওয়াজ শেখকে ২০২২ সালের ডিসেম্বরে বিয়ে করেছিলেন। ভিনধর্মে বিয়ে নিয়ে চর্চাও হয়েছে প্রচুর।

দেবলীনাকে শেষ দেখা গেছে ‘ছটি মাইয়া কি বিটিয়া’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে ছোট দেবীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়া ছোটপর্দার ‘গোপী বহু’ নামে জনপ্রিয়ও তিনি। সেই ধারাবাহিকের নাম ছিল ‘সাথ নিভানা সাথিয়া’। জনপ্রিয় রিয়্যালিটি  ‘বিগবস্‌ ১৩’-তে যোগ দিয়েছিলেন দেবলীনা। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App