×

বিনোদন

শাকিবের জন্মদিনে বুবলীর চমকপ্রদ শুভেচ্ছা বার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১০:৫২ এএম

শাকিবের জন্মদিনে বুবলীর চমকপ্রদ শুভেচ্ছা বার্তা

ছবি : সংগৃহীত

ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান আজ উদযাপন করছেন তার জন্মদিন। দিনটি ঘিরে ভক্তদের ভালোবাসা আর শুভেচ্ছায় ভাসছেন এই মেগাস্টার। সেই তালিকায় যোগ হয়েছে তার ছোট সন্তানের মা, চিত্রনায়িকা শবনম বুবলী-র আন্তরিক শুভেচ্ছাও।

শনিবার (২৮ মার্চ) সামাজিক মাধ্যমে সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে শাকিব খানের একটি ছবি প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা জানান বুবলী। লেখেন, শুভ জন্মদিন। 

এদিকে শোনা যায়, দ্বিতীয় সন্তান জন্ম দিতে বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন বুবলী। কবে সন্তান ভূমিষ্ঠ হবে, এ নিয়ে ভক্তদের মাঝে তৈরি হয়েছে নানা কৌতূহল যদিও এ নিয়ে তাদের পক্ষ থেকে কোনো সাড়া শব্দ নেই।

অন্যদিকে শাকিব খানের সঙ্গে বর্তমান সম্পর্কের টানাপোড়েন নিয়ে বুবলী সম্প্রতি এক পডকাস্টে খোলামেলা কথাও বলেছেন। বুবলী জানান, তাদের মধ্যে মাঝেমধ্যে ভুল বোঝাবুঝি বা অভিমান হলেও তা আবার ঠিক হয়ে যায়। বিচ্ছেদ প্রসঙ্গে বুবলী জোর দিয়ে বলেছিলেন, আমাদের কখনো ডিভোর্স হয়নি। বিষয়টি নিয়ে অনেকে হয়তো দ্বিধাদ্বন্দ্বে থাকেন, তাই পরিষ্কার করলাম।

২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডের একটি হাসপাতালে জন্ম নেন শেহজাদ খান বীর—ঢালিউড তারকা শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী-র একমাত্র সন্তান। সময়ের সঙ্গে তাদের সম্পর্কের সমীকরণ নিয়ে ভক্তদের কৌতূহল থাকলেও, সাম্প্রতিক জন্মদিনের শুভেচ্ছা বিনিময় যেন ইঙ্গিত দিচ্ছে—দু’জনের মধ্যে এখনও রয়েছে ইতিবাচক যোগাযোগ ও সৌহার্দ্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বরিশাল-ঢাকা মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত

বরিশাল-ঢাকা মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত

সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

আকস্মিক বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী

আকস্মিক বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App