×

বিনোদন

আদিত্যর সঙ্গে সম্পর্ক-ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন পূজা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৮:৫০ পিএম

আদিত্যর সঙ্গে সম্পর্ক-ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন পূজা

পূজা বেদী। ফাইল ছবি

একসময় বলিউডে নিয়মিত আলোচনায় থাকতেন অভিনেত্রী পূজা বেদী। সাহসী দৃশ্যে অভিনয় করে বিতর্ক তৈরি করা থেকে শুরু করে অভিনেতা আদিত্য পঞ্চোলীর সঙ্গে সম্পর্ক—তাঁর ব্যক্তিজীবন নিয়ে দর্শকের আগ্রহ ছিল বরাবরই। তবে সময় পেরিয়ে গেলেও সেই পুরোনো সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খুললেও পূজা স্পষ্ট করে জানিয়েছেন, বিষয়টি নিয়ে আর কথা বলতে চান না।

আমেরিকা থেকে দেশে ফিরে বাবা কবীর বেদী ও মা প্রতিমা বেদীর পথ অনুসরণ করে অভিনয়জগতে নিজের জায়গা তৈরি করতে শুরু করেছিলেন পূজা। সেই সময়ই আদিত্য পঞ্চোলীর সঙ্গে তাঁর পরিচয়। তখন পূজা সদ্য প্রাপ্তবয়স্ক। অন্যদিকে, আদিত্য তখন অভিনেত্রী জ়রীনা ওয়াহাবের সঙ্গে বিবাহিত। সেই সময়ই পূজার সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়।

সম্পর্কের সেই অধ্যায়কে কীভাবে দেখেন— এমন প্রশ্নের জবাবে পূজা বলেন, এটি তাঁর জীবনের একটি বিশেষ অভিজ্ঞতা। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার বহু বছর পরও একই বিষয় নিয়ে বারবার প্রশ্ন করা হয় বলে আক্ষেপ অভিনেত্রীর।


আরও পড়ুন: ভক্তের হঠাৎ চুম্বনে বিতর্ক, মুখ খুললেন নিকিতা

পূজা জানান, এখন আর বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে চান না তিনি। এর অন্যতম কারণ আদিত্য পঞ্চোলীর সন্তানরা। তাঁর মতে, তাঁরা এখন বড় হয়েছেন এবং পুরোনো সম্পর্ক নিয়ে বারবার আলোচনা করা তাঁদের জন্য অস্বস্তিকর হতে পারে।

পূজা বলেন, আদিত্যের দুই সন্তান খুবই ভালো এবং তাঁরা এখন প্রাপ্তবয়স্ক। তাই অতীতের সেই সম্পর্ক নিয়ে নতুন করে কথা বলা তাঁর কাছে সমীচীন মনে হয় না। কেউ এ বিষয়ে জানতে চাইলে ইন্টারনেটে তথ্য খুঁজে নিতে পারেন বলেও মন্তব্য করেন তিনি। তবে একই প্রসঙ্গ বারবার আলোচনায় আনা আদিত্যের সন্তানদের জন্য ভালো নয় বলেই মনে করেন অভিনেত্রী।

আরও পড়ুন: ‘যেভাবে সালমান শাহকে হত্যা করেছি, সেভাবে শাহরানকে হত্যা করব’

একই ইন্ডাস্ট্রিতে কাজ করার কারণে কখনো আদিত্য পঞ্চোলীর সঙ্গে দেখা হয় কি না, জানতে চাইলে পূজা জানান, বিভিন্ন অনুষ্ঠান ও কাজের সূত্রে মাঝেমধ্যে তাঁদের মুখোমুখি হতে হয়। তবে তিনি ইচ্ছা করেই দূরত্ব বজায় রাখেন এবং পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করেন।

ব্যক্তিজীবনে পূজা বেদী আর বিয়ের কথা ভাবছেন না। ১৯৯৪ সালে ব্যবসায়ী ফরহান ফার্নিচারওয়ালাকে বিয়ে করেছিলেন তিনি। তাঁদের দুই সন্তান—আলায়া ও ওমর। ২০০৩ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদে মিলাদুন্নবীর তারিখ জানাল ইসলামিক ফাউন্ডেশন

ঈদে মিলাদুন্নবীর তারিখ জানাল ইসলামিক ফাউন্ডেশন

আদিত্যর সঙ্গে সম্পর্ক-ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন পূজা

আদিত্যর সঙ্গে সম্পর্ক-ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন পূজা

বিনিয়োগ ও সংস্কারে বাংলাদেশের জন্য এডিবির নতুন বার্তা

বিনিয়োগ ও সংস্কারে বাংলাদেশের জন্য এডিবির নতুন বার্তা

চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App