×

বিনোদন

‘ওর দেহরক্ষী হয়ে গিয়েছিলাম, খুব চিন্তা হত’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৫:১২ পিএম

‘ওর দেহরক্ষী হয়ে গিয়েছিলাম, খুব চিন্তা হত’

ফাইল ছবি

মাতৃত্বের পর আবারও বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী কিয়ারা আদভানি। যশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। সিনেমাটির ঝলক প্রকাশের পর থেকেই এটি নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। তবে সিনেমাটির একটি অংশের শুটিং কিয়ারা করেছিলেন অন্তঃসত্ত্বা অবস্থায়।

মুম্বাইয়ে ‘টক্সিক’-এর সঙ্গীত প্রকাশ অনুষ্ঠানে কিয়ারার সেই সময়ের শুটিং অভিজ্ঞতা নিয়ে কথা বলেন যশ। জানান, সিনেমাটির শুটিংয়ে বেশ কিছু কঠিন ও শারীরিক পরিশ্রমের দৃশ্য ছিল। এ কারণে কিয়ারাকে নিয়ে শুরু থেকেই কিছুটা উদ্বিগ্ন ছিলেন তিনি।


যশ বলেন, “ও ভীষণ পেশাদার অভিনেত্রী। এই ছবিতে ও যখন এল, আমি একটু চিন্তিতই ছিলাম। কারণ ছবির কাজটা খুবই কঠিন।”

কিয়ারার সঙ্গে প্রথম দিকের কথোপকথনের একটি ঘটনাও শেয়ার করেন যশ। তাঁর ভাষ্য, কিয়ারা একবার জানতে চেয়েছিলেন, তিনি কখনও বৃষ্টির মধ্যে শুটিং করেছেন কি না। যশ বিষয়টিকে সহজভাবে নিলেও পরে কিয়ারার কাজের প্রতি নিষ্ঠা তাঁকে মুগ্ধ করে।

আরও পড়ুন: নিতম্বে চোট, চিকিৎসকের পরামর্শে যা করলেন রাশমিকা

অন্তঃসত্ত্বা হওয়ার পরও শুটিংয়ে কিয়ারা নিজের সর্বোচ্চটা দিয়েছেন বলে জানান যশ। তিনি বলেন, “ও অন্তঃসত্ত্বা হওয়ার পরেও ১০০ শতাংশ দিয়েছে। ও ছবিটির প্রতি ভীষণ নিবেদিত এবং দায়বদ্ধ ছিল।”


কিয়ারার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পুরো টিমই বাড়তি সতর্ক ছিল। যশ জানান, “আমি চিন্তায় ছিলাম, গীতু আরও বেশি চিন্তিত ছিল। আমরা যেন ওর দেহরক্ষী হয়ে গিয়েছিলাম। সব সময়ে ওর যত্ন নিতাম।”

‘টক্সিক’-এর জন্য কিয়ারার এই নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করে যশ বলেন, সিনেমাটির জন্য তিনি সত্যিই নিজেকে উজাড় করে দিয়েছেন। এ জন্য অভিনেত্রীকে ধন্যবাদও জানান তিনি।

আরও পড়ুন: আমার পুরো পৃথিবীই চলে গেল: শোকস্তব্ধ অঙ্কুশ

এর আগেও সিনেমাটির প্রচারে কিয়ারার পাশে দাঁড়িয়েছেন যশ। ‘তবাহি’ গান প্রকাশের পর কিয়ারার কিছু অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়। পরে সিনেমাটির ঝলক প্রকাশ অনুষ্ঠানে সেই বিতর্কের প্রসঙ্গ উঠলে কিয়ারার পেশাদারিত্বের প্রশংসা করেন যশ।


মাতৃত্বের পর কিয়ারার বড় পর্দায় ফেরার এই সিনেমা নিয়ে তাই আগ্রহ আরও বেড়েছে। বিশেষ করে অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিংয়ের অভিজ্ঞতা সামনে আসায় ‘টক্সিক’ ঘিরে আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটির পর অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটির পর অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

‘কোনো মহিলা ডাক্তারকে ম্যাডাম-স্যার ছাড়া অন্য কিছু ডাকবেন না’

‘কোনো মহিলা ডাক্তারকে ম্যাডাম-স্যার ছাড়া অন্য কিছু ডাকবেন না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App