×

বিনোদন

আমার পুরো পৃথিবীই চলে গেল: শোকস্তব্ধ অঙ্কুশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০১:৫০ পিএম

আমার পুরো পৃথিবীই চলে গেল: শোকস্তব্ধ অঙ্কুশ

অঙ্কুশ-ঐন্দ্রিলা। ছবি: সংগৃহীত।

প্রিয় পোষ্যকে হারিয়ে শোকস্তব্ধ অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। পরিবারের সদস্যের মতোই তাঁদের জীবনের অংশ ছিল ককার স্প্যানিয়েল বাবলা। হঠাৎ তার চলে যাওয়া যেন মুহূর্তেই তাঁদের সংসারে তৈরি করেছে গভীর শূন্যতা।

অঙ্কুশ-ঐন্দ্রিলার পোষ্যপ্রেমের কথা ইন্ডাস্ট্রিতে অনেকেরই জানা। তাঁদের সংসারে একাধিক পোষ্য থাকলেও বাবলার সঙ্গে তাঁদের সম্পর্ক ছিল বিশেষ। তাই প্রিয় সঙ্গীকে হারানোর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানাতে গিয়ে আবেগ সামলাতে পারেননি অঙ্কুশ।

বাবলার সঙ্গে একাধিক ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, “নিজের পৃথিবীকেই আজ হারিয়ে ফেললাম। শান্তিতে থাকিস বাবলা।” প্রিয় পোষ্যকে হারানোর কষ্ট কতটা গভীর, তাঁর কথাতেই তা স্পষ্ট। বাবলা যেন আবার জন্ম নিয়ে তাঁর জীবনে ফিরে আসে— এমন প্রার্থনাও করেছেন অঙ্কুশ। লিখেছেন, “তোকে খুব ভালবাসি সোনা।”


আরও পড়ুন: নিতম্বে চোট, চিকিৎসকের পরামর্শে যা করলেন রাশমিকা

ঐন্দ্রিলাও বাবলাকে হারানোর শোক ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, “আজ থেকে তোকে আর ছুঁতে পারব না, ডাকলে তুই আর আমার কাছে ছুটে আসবি না”— এই বাস্তবতা মেনে নেওয়া তাঁর পক্ষে অসম্ভব। বাবলার ছোট ছোট অভ্যাস, চোখের দিকে তাকানো কিংবা পাশে থাকার মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতি হয়ে গেছে বলেও জানান তিনি।

শেষ মুহূর্ত পর্যন্ত বাবলাকে আগলে রাখতে চেয়েছিলেন ঐন্দ্রিলা। তাঁর উপলব্ধি, শুধু ভালোবাসা দিয়ে যদি কাউকে বাঁচিয়ে রাখা যেত, তাহলে বাবলা কখনও তাঁদের ছেড়ে যেত না।

এই কঠিন সময়ে অঙ্কুশ-ঐন্দ্রিলার পাশে দাঁড়িয়েছেন মিমি চক্রবর্তীও। নিজের প্রিয় পোষ্যকে হারানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। ফলে বাবলাকে হারানোর পর তৈরি হওয়া শূন্যতা ও কষ্টটা বুঝতে তাঁর অসুবিধা হয়নি।

বাবলার সঙ্গে ঐন্দ্রিলা। ছবি: সংগৃহীত।

আরও পড়ুন: ‘সম্পর্কে থাকাকালে ওজন কমে, বমিও হতো’

সম্প্রতি অভিনেতা দেবও তাঁর প্রিয় পোষ্যকে হারিয়েছেন। পোষ্যদের সঙ্গে তারকাদের আবেগের সম্পর্ক যে কতটা গভীর, এসব ঘটনায় তা আরও একবার স্পষ্ট হয়েছে।

তবে আপাতত কথা বলার মতো মানসিক অবস্থায় নেই অঙ্কুশ ও ঐন্দ্রিলা। বাবলার চলে যাওয়া তাঁদের কাছে একান্তই ব্যক্তিগত ও গভীর শোকের বিষয়। তাই এই মুহূর্তে দু’জনেই নীরব থাকতে চাইছেন এবং কোনও মন্তব্য করতে রাজি নন।

সূত্র: আনন্দবাজার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপিকে আজকের অবস্থানে আনার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

বিএনপিকে আজকের অবস্থানে আনার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

তৃতীয় দিন শেষেও বাংলাদেশ চালকের আসনে

ডারউইন টেস্ট তৃতীয় দিন শেষেও বাংলাদেশ চালকের আসনে

যেকোনো মুহূর্তে ছাত্রদলের নতুন কমিটি, আলোচনায় যারা

যেকোনো মুহূর্তে ছাত্রদলের নতুন কমিটি, আলোচনায় যারা

আমার পুরো পৃথিবীই চলে গেল: শোকস্তব্ধ অঙ্কুশ

আমার পুরো পৃথিবীই চলে গেল: শোকস্তব্ধ অঙ্কুশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App