×

বিনোদন

বিচ্ছেদের পর প্রতারণা নিয়ে মুখ খুললেন আকাঙ্ক্ষা চামোলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০২:১৯ পিএম

বিচ্ছেদের পর প্রতারণা নিয়ে মুখ খুললেন আকাঙ্ক্ষা চামোলা

ফাইল ছবি

গৌরব খান্নার সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর থেকেই আলোচনায় আকাঙ্ক্ষা চামোলা। এবার সম্পর্কের ক্ষেত্রে প্রতারণা নিয়ে নিজের অবস্থান আরও স্পষ্ট করলেন অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে আকাঙ্ক্ষা জানান, সম্পর্কে প্রতারণা কোনোভাবেই মেনে নিতে পারেন না তিনি। ‘লক আপ’-এ থাকাকালীনও এ বিষয়ে কঠোর মন্তব্য করেছিলেন। শো থেকে বেরিয়ে আসার পরও সেই অবস্থান থেকে সরে আসেননি অভিনেত্রী।

কেন প্রতারণার বিষয়ে এতটা কঠোর আকাঙ্ক্ষা? অভিনেত্রীর মতে, একটি সম্পর্কে বিশ্বস্ত থাকা কোনো বাড়তি গুণ নয়, বরং সেটিই সম্পর্কের মৌলিক শর্ত।


আকাঙ্ক্ষা বলেন, “আমার কাছে প্রতারণা এমন একটা বিষয়, যা কোনোভাবেই মেনে নেওয়া উচিত নয়। প্রতারণা না করাটাই সম্পর্কের মূল ভিত্তি। এর জন্য আলাদা করে কোনো প্রশ্নই থাকা উচিত নয়। যখন কেউ বলে, অন্তত আমি তো প্রতারণা করিনি, তখন সেটা শুনেই আমার অবাক লাগে। প্রতারণা না করাটাই তো সম্পর্কের মূল কথা। যদি কেউ সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে না পারে, তাহলে সম্পর্কে থাকাই উচিত নয়।”

আরও পড়ুন: কেন রজনীকান্তের সঙ্গে কাজ করতে চাননি অমরীশ পুরী?

তার মতে, দুজন মানুষ যখন সম্পর্কে থাকার সিদ্ধান্ত নেন, তখন একে অপরের প্রতি বিশ্বস্ত থাকার বিষয়টি নিয়ে কোনো দ্বিধা থাকা উচিত নয়। কেউ যদি আগে থেকেই জানেন যে সঙ্গীর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে পারবেন না, তাহলে সেই সম্পর্কে জড়ানোও ঠিক নয়।

অন্যদিকে, ‘লক আপ’-এ থাকার সময় আকাঙ্ক্ষার যৌন পরিচয় নিয়েও কম আলোচনা হয়নি। তিনি উভকামী কি না, কিংবা যৌনতার প্রতি তার আদৌ কোনো আগ্রহ আছে কি না—এমন নানা প্রশ্ন উঠেছিল।

বিষয়টি নিয়ে ক্ষোভ ও অস্বস্তির কথাও জানিয়েছেন অভিনেত্রী। আকাঙ্ক্ষার মনে হয়েছিল, তার ব্যক্তিগত যৌন পরিচয়ের বাইরে যেন তার আর কোনো পরিচয়ই নেই।


আরও পড়ুন: চুমু-বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন রাম কাপুর

অভিনেত্রীর কথায়, “আমার মনে হয়েছিল, আমি কি শুধুমাত্র আমার যৌন পরিচয়ের কারণেই এই শোয়ে আছি? আমি নিজেকেই প্রশ্ন করছিলাম, ‘লক আপ’-এ আমার অবদান কি শুধু এটুকুই? সব কিছুর সঙ্গে কেন আমার যৌন পরিচয়কে জুড়ে দেওয়া হচ্ছে, সেটা নিয়ে ভাবছিলাম।”

সূত্র: আনন্দবাজার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের প্রেমের চর্চায় মালাইকা, এবার সঙ্গী ১৯ বছরের ছোট!

ফের প্রেমের চর্চায় মালাইকা, এবার সঙ্গী ১৯ বছরের ছোট!

শিক্ষকদের আগস্টের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে মাউশির সুখবর

শিক্ষকদের আগস্টের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে মাউশির সুখবর

সন্তান বিক্রি করে আইফোন কিনলো বাবা, অতঃপর...

সন্তান বিক্রি করে আইফোন কিনলো বাবা, অতঃপর...

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে ২৫ উন্নয়ন প্রকল্প স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে ২৫ উন্নয়ন প্রকল্প স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App