×

বিনোদন

প্রিয় খাবার ‘গরুর মাংস’ বলেই বিপাকে বর্ষীয়ান অভিনেতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পিএম

প্রিয় খাবার ‘গরুর মাংস’ বলেই বিপাকে বর্ষীয়ান অভিনেতা

ফাইল ছবি

নিজের পছন্দের খাবার নিয়ে মন্তব্য করে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন টালিউডের বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। এমনকি তাকে ডিম ছোড়ার হুমকিও দেওয়া হয়েছে।

চলতি মাসে বাংলাদেশ সফরে এসে এক সাক্ষাৎকারে বিশ্বজিৎকে জিজ্ঞেস করা হয়, বাংলাদেশের কোন খাবার তার সবচেয়ে পছন্দের। জবাবে অভিনেতা জানান, গরুর মাংস ও ইলিশ মাছ তার পছন্দের খাবারের তালিকায় রয়েছে। তিনি বলেন, দুপুরে মাংস-ভাত খেয়েছেন এবং রাতে গরুর মাংস খেতে যাবেন।

বিশ্বজিতের সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় আলোচনা-সমালোচনা। অভিনেতার মন্তব্যের সমালোচনা করে এক নেটিজেন লেখেন, ‘কথিত বুদ্ধিজীবী হিন্দুরা আসলে নিজেদের খুব কুল ভেবে এসব বলে। শুনলে আশ্চর্য লাগে।’

আরেকজন মন্তব্য করেন, ‘এবার কলকাতায় ফিরলে পাবলিক আপনাকে ডিম খাওয়াবে।’ আবার কেউ অভিনেতাকে বাংলাদেশেই রেখে দেওয়ার পরামর্শ দিয়ে লেখেন, ‘একে ঢাকাতেই পাকাপাকিভাবে রেখে দেওয়া হোক।’

আরও পড়ুন: পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

তবে সমালোচনার পাশাপাশি বিশ্বজিতের পক্ষেও কথা বলেছেন অনেকে। একজন লিখেছেন, ‘এখানে যারা বিরোধিতায় সরব, তারা অনেকেই খেয়েছেন। কিন্তু এটা তাদের মুখোশ। মানুষ কী খাবে, সেটি তার নিজস্ব রুচির বিষয়।’

এদিকে, বিতর্কের মধ্যে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন বিশ্বজিৎ চক্রবর্তী। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি বিচলিত নন। পুরো ঘটনাকে অনেকটা হেসেই উড়িয়ে দিয়ে অভিনেতা বলেন, ‘আমার পেট, আমার মন, আমার হাত আর যে খাবারটা খাব, তার টাকাটাও আমার। সুতরাং আমি কী খাব, সেটা অন্য কেউ ঠিক করে দেওয়ার কে?’

বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, এক বোনের জন্মদিনের আমন্ত্রণে গত ৪ সেপ্টেম্বর বাংলাদেশে গিয়েছিলেন এবং পরদিনই ফিরে এসেছেন। সেখানকার আতিথেয়তায় তিনি মুগ্ধ হয়েছেন বলেও জানান।

আরও পড়ুন: আমি এখনও শারীরিক সম্পর্কে জড়াইনি : মেঘনা আলম

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোল ও হুমকির বিষয়ে কড়া অবস্থানের কথা জানিয়ে বিশ্বজিৎ বলেন, এ ঘটনায় তিনি ইতিমধ্যে আইনি পদক্ষেপ নিয়েছেন। বিষয়টি যেহেতু আদালতের বিচারাধীন, তাই এ নিয়ে আপাতত এর বেশি কিছু বলতে চান না তিনি।

বাংলা চলচ্চিত্র, টেলিভিশন ও নাট্যজগতের পরিচিত মুখ বিশ্বজিৎ চক্রবর্তী। ১৯৯৩ সালে অশোক বিশ্বনাথন পরিচালিত ‘শূন্য থেকে শুরু’ সিনেমার মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তিনি।

এরপর ‘ভূতের ভবিষ্যৎ’, ‘বাই বাই ব্যাংকক’, ‘মিশর রহস্য’, ‘জাতিস্মর’, ‘রাজকাহিনি’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করে দর্শকদের কাছে নিজের আলাদা পরিচিতি তৈরি করেন এই অভিনেতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর শপিংমলে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাজধানীর শপিংমলে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

পে স্কেল: ভেটিং শেষে কবে হচ্ছে গেজেট প্রকাশ

পে স্কেল: ভেটিং শেষে কবে হচ্ছে গেজেট প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App