×

বিনোদন

পোশাক শিল্পের সঙ্গে জড়িতদের পাশে দাঁড়াতে আহ্বান জয়ার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২১, ০৭:৪৬ পিএম

করোনার কারণে গত বছর উৎসবগুলোতে পোশাক বিক্রির সংখ্যা অনেক কমেছে। এবারের পরিস্থিতিও প্রায় কাছাকাছি। এমন পরিস্থিতিতে পোশাক শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন জয়া আহসান। জনপ্রিয় এক ফ্যাশন হাউজের আহ্বানে সাড়া দিয়ে ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও বার্তা শেয়ার করেন তিনি। করোনার এই সময়ে অনলাইন শপিংয়ের জন্য সবাইকে উৎসাহ দিচ্ছেন তিনি।

জয়ার ভাষ্য, ‘অতিমারীর কারণে আমি, আপনি, আমাদের অর্থনীতি কিন্তু হুমকির সম্মুখীন হয়েছে। এই যে তাঁতী পরিবার বা পোশাক শিল্পের সঙ্গে যারা জড়িত আছেন। তাদের পরিবারগুলো কিন্তু একেবারেই দুর্দশার মধ্যে আছে। একটা পোশাক শোরুমে আসার আগ পর্যন্ত কতগুলো মানুষের শ্রম যোগ হয় বলুন তো? অনেক পরিবারের রুটিরুজি এর সঙ্গে জড়িত।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির বছরে আয় প্রায় ১০ হাজার কোটি টাকা। আর এর ৫০ ভাগ আসে কিন্তু ঈদের সময়। এই শিল্পীর সঙ্গে জড়িত সবাই কিন্তু অপেক্ষায় থাকে এই ঈদের সময়টার। শপিং সব সময়ই আনন্দের। কিন্তু এবারের শপিংটা হোক দায়িত্ব বোধের।’

সশরীরে শপিংয়ে না গিয়ে অনলাইনে কেনাকাটার জন্য উৎসাহ দিচ্ছেন দুই বাংলার এই অভিনেত্রী। তিনি মনে করেন, অনলাইনে কিছু কেনার মাধ্যমে ফ্যাশন শিল্পের সঙ্গে জড়িত সবার মুখে হাসি ফুটবে। একটি পোশাক কেনা মানে তাদের পরিবারের পাশে দাঁড়ানো। তিনি অনরোধ জানান, অন্তত একটি পোশাক কিনে এই শিল্পের দাঁড়াতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

জুনেই ইনু ও হানিফের মামলার রায়

চিফ প্রসিকিউটর জুনেই ইনু ও হানিফের মামলার রায়

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App