×

বিনোদন

কানে দেশের মুখ উজ্জ্বল করল ‘রেহানা মরিয়ম নূর’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২১, ০৫:১৩ পিএম

কানে দেশের মুখ উজ্জ্বল করল ‘রেহানা মরিয়ম নূর’

কান -এর অফিসিয়াল সিলেকশনে অবশেষে পা রাখলো বাংলাদেশ।

কানে দেশের মুখ উজ্জ্বল করল ‘রেহানা মরিয়ম নূর’
কানে দেশের মুখ উজ্জ্বল করল ‘রেহানা মরিয়ম নূর’
কানে দেশের মুখ উজ্জ্বল করল ‘রেহানা মরিয়ম নূর’

আব্দুল্লাহ মোহাম্মদ সাদ

কানে দেশের মুখ উজ্জ্বল করল ‘রেহানা মরিয়ম নূর’

ছবি সংগৃহীত

২০০২ সালে কান উৎসবে বাংলাদেশের মুখ খানিকটা উজ্জ্বল করেছিলেন তারেক মাসুদ। সে বছর তার ‘মাটির ময়না’ ছবিটি ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগের জন্য নির্বাচিত হয়েছিল।

এবার বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান -এর অফিসিয়াল সিলেকশনে অবশেষে পা রাখলো বাংলাদেশ। আর সেটি সম্ভব হলো নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের মাধ্যমে।

[caption id="attachment_287950" align="aligncenter" width="719"] আব্দুল্লাহ মোহাম্মদ সাদ[/caption]  

ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। যিনি গেল প্রায় তিন বছর ধরেই ছবিটি নিয়ে স্বপ্ন দেখছিলেন। যার বাস্তবায়নের শুরুটা হলো আজ বৃহস্পতিবার (৩ জুন) কান উৎসব কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে।

বাঁধন বললেন, ‘আমাদের এতোদিনের কষ্ট আর অপেক্ষার ফলাফল আজ হাতে পেলাম। আমরা গর্বিত এই উৎসবের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশ নামটি যুক্ত করতে পেরে। আমাদের সকল কষ্ট সার্থক।’

এদিকে নির্মাতা সাদ ২০১৬ সালেই নিজের জাত চিনিয়েছেন ‘লাইভ ফ্রম ঢাকা’ চলচ্চিত্র দিয়ে। ‘রেহানা মরিয়ম নূর’ তার দ্বিতীয় নির্মাণ।

এদিকে ৬ জুলাই থেকে ফ্রান্সের কান শহরে বসছে এবারের উৎসব। ‘রেহানা মরিয়ম নূর’ সংশ্লিষ্টরা এবার স্বপ্ন দেখছেন ছবিটি থেকে আরও বড় চমকের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখলেন নেইমার, দেখে নেওয়ার হুমকি

মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখলেন নেইমার, দেখে নেওয়ার হুমকি

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত

ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা

ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা

সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App